অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হ আজিমের বাড়িতে গেলেন সাইদুর রহমান বাচ্চু
স্টাফ রিপোর্টারঃ-
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য, চক শিয়ালকোল নিবাসী আব্দুল আজিম’র বাড়ী বিদ্যুৎ’র সর্ক সার্কিটে আগুনে পুড়ে ভস্মিত হওয়ায় সমবেদনা জানাতে যান,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় চক শিয়ালকোল আব্দুল আজিমের বাড়ীতে যান এসময় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন।
উল্লেখ্য গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বিদ্যুৎ’র সর্ক সার্কিটে আগুন ১৫ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে শিয়ালকোল ইউনিয়নের ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য, চক শিয়ালকোল নিবাসী আব্দুল আজিম’র বাড়ী বিদ্যুৎ’র সর্ক সার্কিটে আগুনে পুড়ে ভস্মিত হওয়ায় তার বাসভবনে যান,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বাড়ীটি পুড়ে ভস্মিত হয়। এবং পরিবারটি নিঃশ্ব হয়ে যায়।
এ খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,বিএনপি জাতীয় স্হায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু’র নির্দেশে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আগুনে ভস্মিত বাড়ীতে ছুটে যান।
এসময় তিনি বলেন, আব্দুল আজিম আমাদের দলের নিবেদিত প্রান তার বাড়ী এভাবে পুড়ে ভস্মিত হওয়ায় আমরা দুঃখ প্রকাশ করছি। তার পাশে আমরা বিএনপি পরিবার আছি। আল্লাহ যেনো তাকে ধৈর্য্য ধরার তৌফিক দান করেন।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, সহ- প্রকাশনা সম্পাদক শামসুল ইসলাম, শহর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল জোয়ার্দার, সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মনজুর আলম তালুকদার মজ্নু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জের সমন্বয়র মুনতাসীর মেহেদী, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম টুপা,সাবেক সাধারণ সম্পাদক নুর ই আলম, সাবেক সিনিয়র সহ-সভাপতি আনিছুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক জিব্রাইল হোসেনসহ সদর উপজেলা বিএনপি ও শিয়ালকোল ইউনিয়ন বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।