• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে অঙ্গহানি ও প্যারালাইজড শ্রমিকদের মাঝে অনুদান প্রদান সিরাজগঞ্জ সদরের প্রতিটি ঘরে-ঘরে গিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করছেন সাইদুর রহমান বাচ্চু ভদ্রঘাট ইউনিয়নে জনসংযোগে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ১০ম গ্রেডভূক্ত উপ-সহকারী প্রকৌশলী/ সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কৌটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন এবং জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান খোকশাবাড়ীতে ধানের শীষের পক্ষে অমর কৃষ্ণ দাসের গণসংযোগ ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানে ‘হ্যাঁ’ জয়ী করতে হবে: আসিফ মাহমুদ সিরাজগঞ্জ শহরে ধানের শীর্ষের পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এর গণ-সংযোগ উল্লাপাড়ায় বিএনপির নির্বাচনী সভায়- ভোটাধিকার ফেরানোর অঙ্গীকার এম আকবর আলীর বিএনপি ছাড়া দেশ পরিচালনা করার জন্য অন্য কোন অভিজ্ঞ দল নেই- তারেক রহমান

অনুর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪ -২৫ এর সিরাজগঞ্জ জেলা দলের খেলোয়াড়দের জার্সি বিতরণ

Reporter Name / ২২৮ Time View
Update : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

ইয়াং টাইগার্স বয়সভিত্তিক অনুর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪ -২৫ এর সিরাজগঞ্জ জেলা দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ —
স্টাফ রিপোর্টারঃ-
শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি) কর্তৃক আয়োজিত ইয়াং টাইগার্স বয়সভিত্তিক অনুর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪ -২৫ এর সিরাজগঞ্জ জেলা দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ নুরে এলাহী ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান।
আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল মমিন সরকার ও মাস্টার সেলিম খান।
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অনুর্ধ্ব ১৪ ক্রিকেট দলের খেলোয়াড়রা হচ্ছে তামিম শেখ ( অধিনায়ক) ইউনুস আলী ( সহ অধিনায়ক) ,তামিম ইকবাল, হারুন অর রশিদ,মোঃ স্বাধীন, আবদুল্লাহ, মাহবুবুর রহমান, আল রাফি মিরাজ,হোসাইন রাশেদ অর্নব,বায়েজিদ হোসাইন, ইব্রাহিম হোসেন, সোহাগ, সাব্বির আহমেদ ও ইয়াসিন।
স্টান্ড বাই,দীপ্ত দাস,রাকিব খান,তাবিব ইসলাম ও রাদ শাহমাত।
কোচের দায়িত্ব রয়েছেন আব্দুল্লাহ আল মামুন ও সহকারী কোচ মোঃ হালিম বাবু এবং ম্যানেজারের দায়িত্ব রয়েছেন জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী মোঃ রেজাউল করিম।
রাজশাহী বিভাগের চাপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলা স্টেডিয়াম এই দুই ভেন্যুর মধ্যে সিরাজগঞ্জ খেলবে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে।
এ গ্রুপে সিরাজগঞ্জের অন্য প্রতিপক্ষ দল গুলো হচ্ছে নওগাঁ, পাবনা ও নাটোর। ৩০ ডিসেম্বর উদ্বোধনী দিনে
সিরাজগঞ্জ জেলা দল প্রথম খেলায় মুখোমুখি হবে নাটোর জেলা দল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category