• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী বাচ্চু, চাকরির আশ্বাস

স্টাফ রিপোর্টারঃ-

দারিদ্র্য আর দীর্ঘদিনের অসুস্থতায় চরম কষ্টে দিন কাটছে সিরাজগঞ্জ পৌরসভার সয়াধানগড়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা সাহেরা বানুর। শারীরিক অবস্থার অবনতির কারণে এখন আর স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না তিনি। সংসারে অভাব-অনটন আর চিকিৎসার অভাবে প্রায় অচল হয়ে পড়া এই নারীর পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র পদপ্রার্থী সাইদুর রহমান বাচ্চু।

সিরাজগঞ্জ পৌরসভার সয়াধানগড়া মধ্যপাড়া রোড অফিসের পিছনে বসবাস করেন মো. সুরুজ আলী ও তার স্ত্রী মোছা: সাহেরা বানু। তাদের তিন সন্তানের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আরেকজন রাজমিস্ত্রির কাজ করলেও আলাদা থাকেন এবং সংসারের দায়িত্ব তেমনভাবে নেন না। ফলে ছোট এই সংসারে বৃদ্ধ দম্পতির দেখভালের মতো কার্যত কেউ নেই।

বর্তমানে সুরুজ আলীর কোনো কর্মসংস্থান নেই। তিনি প্রায়ই ঘরে বসেই দিন পার করেন। অন্যদিকে সাহেরা বানু দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। শারীরিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন তিনি ঠিকমতো হাঁটতেও পারেন না। ফলে চরম কষ্টের মধ্যেই তাদের দিন কাটছে।

দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সাহেরা বানুর এই দুরবস্থার কথা জানতে পারেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র পদপ্রার্থী সাইদুর রহমান বাচ্চু। খবর পেয়ে রোববার (১৫ মার্চ) তিনি সাহেরা বানুর বাড়িতে যান এবং তার চলাচলের সুবিধার্থে একটি হুইল চেয়ার তুলে দেন।

এ সময় সাহেরা বানুর স্বামী মো. সুরুজ আলীর জন্য সুযোগ হলে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সাইদুর রহমান বাচ্চু বলেন, অসহায়ত্বের কথা শুনে বাসায় থাকতে পারিনি৷ বৃদ্ধ মহিলার চলাচলের সুবিধার্থে একটি হুইল চেয়ার দিয়েছি৷ সংসারটি যেনো চলতে পারে, তাই তার স্বামীকে সময় ও সুযোগ পেলে একটি চাকুরির ব্যবস্থা করে দেবো। আমি একা মানুষ, অনেককে সহযোগিতা করতে পারিনা। আল্লাহ তায়ালা যদি মানুষের খেদমত করার জন্য ভালো কোনো অবস্থান এনে দেয়, তবে সবটুকু দিয়ে মানুষের পাশে থাকব।


আপনার মতামত লিখুন :
More News Of This Category