• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজ থেকে পুনরায় চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন

Reporter Name / ৩৩৬ Time View
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

আজ থেকে পুনরায় চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন——

—-দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলো ঢাকা সিরাজগঞ্জ রুটের একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস।
শুক্রবার ভোর ৬ টায় শহরের বাজার স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পুনরায় ট্রেন চালু উপলক্ষে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ট্রেন চালুর আন্দোলনের সমন্বয়ক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রথম দিনেই ঢাকাগামী যাত্রী ছিলো চোখে পড়ার মত। আবারো বাজার স্টেশন থেকে সরাসরি ঢাকা যেতে পেরে উচ্ছসিত সিরাজগঞ্জ বাসী।
আজ (১৫ নভেম্বর) শুক্রবার ভোর ৬ টায় সিরাজগঞ্জ বাজার রেল স্টেশন থেকে সিরাজগঞ্জ এক্সে্প্রস ট্রেনটি আনুষ্ঠানিক ভাবে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেন ছাড়ার প্রাক্কালে এক সংক্ষিপ্ত উদ্বোধনী ও দোয়া অনুঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ট্রেন চালুর দাবিতে আন্দোলনের সমন্বয়ক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাইদুর রহমান বাচ্চু। এসময় আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হারুন অর রশিদ খান হাসান। জেলা বিএনপির প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রফিক সরকার, শহর বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা,জেলা বিএনপির তথ্য ও গবেষণা সহ-সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি হীরক গুন,অর্থ সম্পাদক নূরুল ইসলাম রইসী,দপ্তর সম্পাদক এনামুল হক, আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম খান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিএনপির স্থানীয় নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category