• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে অঙ্গহানি ও প্যারালাইজড শ্রমিকদের মাঝে অনুদান প্রদান সিরাজগঞ্জ সদরের প্রতিটি ঘরে-ঘরে গিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করছেন সাইদুর রহমান বাচ্চু ভদ্রঘাট ইউনিয়নে জনসংযোগে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ১০ম গ্রেডভূক্ত উপ-সহকারী প্রকৌশলী/ সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কৌটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন এবং জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান খোকশাবাড়ীতে ধানের শীষের পক্ষে অমর কৃষ্ণ দাসের গণসংযোগ ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানে ‘হ্যাঁ’ জয়ী করতে হবে: আসিফ মাহমুদ সিরাজগঞ্জ শহরে ধানের শীর্ষের পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এর গণ-সংযোগ উল্লাপাড়ায় বিএনপির নির্বাচনী সভায়- ভোটাধিকার ফেরানোর অঙ্গীকার এম আকবর আলীর বিএনপি ছাড়া দেশ পরিচালনা করার জন্য অন্য কোন অভিজ্ঞ দল নেই- তারেক রহমান

আব্দুল বারী হত্যায় জড়িত কেউ পার পাবে না – রোমানা মাহমুদ

Reporter Name / ১৫৯ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

আব্দুল বারী হত্যায় জড়িত কেউ পার পাবে না জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ—-

মোঃ হোসেন আলী (ছোট্ট)- সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে নিহত আব্দুল বারী এর বাসায় সমবেদনা জানাতে যান জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদ।

রবিবার ( ১৯ জানুয়ারি) সকাল ১১.৩০টায় সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে নিহত আব্দুল বারী এর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে ও পরিবারের খোঁজ খবর নিতে আসেন জেলা বিএনপি সভাপতি রোমানা মাহমুদ।

এ সময় তিনি বলেন, আব্দুল বারী হত্যার সাথে যারাই জড়িত হোক না কেন তারা কেউ পার পাবেনা, এটা মনে রাখবেন। তাদেরকে অবশ্যই বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। আজকে আপনাদের চোখের পানি বলেদেয় যে আপনারা কত কষ্টে আছেন। আপনারা এই বারী পরিবারের পাশে থাকবেন এবং ওনারা ভেঙ্গে পড়েছেন ওনার একমাত্র ছেলে আছেন ওনার দিকেও খেয়াল রাখবেন। এই হত্যার সাথে যারা জড়িত তারা কোন ভাবেই পার পাবেনা। তিনি আরো বলেন, এ বিষয়ে জেলা বিএনপি কঠোর রয়েছে।

এসময় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপি যুগ্ম- সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, মোস্তফা নোমান আলাল, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট এস. এম. নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুর রহমান তারেক, বহুলী ইউনিয়ন বিএনপি সভাপতি এস এম রেজাউর রহমান ফিরোজ, সাধারণ মোঃ হায়দার আলী, ৯ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইয়ামিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলআমীন হোসেন সহ প্রমুখ।

এছাড়াও বহুলী ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ অত্র এলাকার হাজার হাজার নারী পুরুষ আসামিদের ফাঁসির দাবি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category