• শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Headline
খোকশাবাড়ী শালুয়াভিটায় বিএনপির ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে প্রচারণা গনসংযোগ ও মিছিল অনুষ্ঠিত কালিয়াহরিপুর ইউনিয়নে বিএনপি’র ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত মাছুমপুর ক্রীড়া চক্রের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জামায়াত ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার গঠন করবো-সিরাজগঞ্জের জনসভায় জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মা বাবার কবর জিয়ারতের মধ্যেদিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান সিরাজগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের একই মঞ্চে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা সিরাজগঞ্জের ৬ টি আসনে ৩৯ প্রার্থী’র মধ্যে প্রতীক বরাদ্দ সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

আমরা জনগণকে নিয়েই ক্ষমতায় আসবো-ইকবাল হাসান মাহমুদ টুকু

Reporter Name / ২৬১ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

আমরা জনগণকে নিয়েই ক্ষমতায় আসবো-ইকবাল হাসান মাহমুদ টুকু

মো. পারভেজ সরকার :

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগের কর্মীরা হিন্দু সেজে মিছিল করে দেশকে অস্থিতিশীল রাখার চেষ্টা করছে।বিএনপি সব সময় সংখ্যা লঘুদের রক্ষা করে।

বুধবার বিকেল ৩টায় সিরাজগঞ্জের রায়গঞ্জের নিমগাছী অনার্স কলেজ মাঠ চত্বরে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা থানা বিএনপি’র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি আরো বলেন, আওয়ামী লীগের লোক সারাদেশে ছড়িয়ে গেছে। আওয়ামী লীগ সারা জীবন রাজনীতি করেও আমাদের আর অধিকার হরণ করতে পারবে না। আমাদের যত নির্যাতন করেছে। তত কর্মী বেড়েছে। আমি মনে করেছিলাম আমাদের আর নতুন লোক আসবে না। এখন দেখি কর্মী দিয়ে দেশ ভরে গেছে। শহীদ জিয়াউর রহমান গণমানুষের মানুষের দল হিসাবে বিএনপিকে রেখে গেছে। বিএনপি জনগণের কাছে ওয়াদা করেছে। আমরা জনগনকে নিয়েই ক্ষমতায় আসবো। জনগণের টাকা শেখ হাসিনার পরিবার লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়ে চলে গেছে। এখনো যুদ্ধ শেষ হয়নি হাসিনা ভারতে বসে যড়যন্ত্র করে চলেছে।

জনসভায় রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান ও আমিনুর রহমান টুটুল এবং আব্দুল আলীম সরকারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার, সভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপি রুমানা মাহমুদ, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সলঙ্গা থানা বিএনপি’র সভাপতি মতিয়ার রহমান সরকার, তাড়াশ উপজেলা বিএনপি’র সভাপতি স.ম আফসার আলী, রায়গঞ্জ পৌর বিএনপি’র সভাপতি মো. হাতেম আলী সুজন, তাড়াশ পৌর বিএনপি’র আহবায়ক তপন কুমার গোস্বামী প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category