• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কারী হাফেজ রাহিমুল ইসলামকে সংবর্ধনা দিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক’কে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে- সিরাজগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের ইন্তেকাল সিরাজগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়-জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নিজস্ব উদ্যোগে-দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্যক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৫৬ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্যক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ- গৌরবময় ১৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এই দিনটি উপলক্ষে মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্যক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকালের দিকে জেলা মডেল মসজিদ সিরাজগঞ্জে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশন উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটি উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক(উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্হাপনা) শাহাদাত হোসাইন।
অনুষ্ঠানের প্রধান অতিথি শাহাদাত হোসাইন বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার সময়। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেওয়ার দিন। তিনি আরো বলেন, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম, মাওলানা ইশারত আলী।
অনুষ্ঠান পরিচালনা করেন জনাব হাবিবুল্লাহ, ফিল্ড অফিসার, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category