• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

ইসলামিয়া সরকারি কলেজে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী ( সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Reporter Name / ১১৬ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

ইসলামিয়া সরকারি কলেজে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী ( সাঃ) ১৪৪৭ হিজরি উপলক্ষে আলোচনা সভা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী (ছোট্ট)- সিরাজগঞ্জে সারা দেশের মত যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে উদযাপিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি সনের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এ উপলক্ষে ইসলামিয়া সরকারি কলেজে শান্তি, সৌহার্দ্য, মানবাধিকার ও নারীর মর্যাদা প্রতিষ্ঠায় রাসুল (স.) এঁর জীবনাদর্শ ও আমাদের করণীয় শীর্ষক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা কেরাত, হামদ, নাত , স্ব-রচিত কবিতা, ও ইসলামিক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার ( ০৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯ টায় পৌর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ইসলামিয়া সরকারি কলেজে মিলনায়তনে ইসলামিয়া সরকারি কলেজের আয়োজনে আলোচনা সভা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ও
পবিত্র ঈদ-ঈ- মিলাদুন্নবী (স.) ১৪৪৭ উদযাপন কমিটির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র -ছাত্রীদের হাতে পুরস্কার তুলেদেন ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শরীফ- উস- সাঈদ। অনুষ্ঠানের প্রধান অতিথি
অধ্যক্ষ প্রফেসর মোঃ শরীফ- উস- সাঈদ দিবসটির তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এই অনুষ্ঠান যেন একটি গতানুগতিক বিষয়ে পরিণত না হয়। নবীর জীবনী ও সিরাতকে ক্ষুদ্রাতিক্ষুদ্র উপায়ে সবার কাছে উপস্থাপন করা গেলে তা প্রত্যেকের জীবনকে, সমাজকে সুন্দরভাবে গঠন করবে। রাসুল (সা.) এর আদর্শকে জনগণের কাছে পৌঁছে দিতে
সিরাজগঞ্জের ইমাম, আলেম ওলামায়ে কেরামগণদের প্রতি এ আহব্বান জানান। এবং অত্র কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ের উপর এই প্রতিযোগিতা আয়োজন করা অত্যন্ত কঠিন ব্যাপার। এই প্রতিযোগিতায় আহ্বায়ক কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে
ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা” আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে রাসূল (সা.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হচ্ছে। এই আয়োজনের মাধ্যমে সমাজে সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দিয়ে নৈতিকতা ও ইসলামের সঠিক বার্তা তুলে ধরা হয়। আয়োজনের উদ্দেশ্য: রাসূলুল্লাহ (সা.)-এর জীবনী ও তাঁর সুন্নাহ সম্পর্কে মানুষকে আলোকিত করা।নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে সুস্থ সংস্কৃতি ও ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেওয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, ইসলামিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সাখাওয়াৎ হোসেন, অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমামও খতিব হাফেজ মুফতি মাওলানা মোঃ রুহুল আমীন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শাহীন কবীর, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল মতিন, হাবিবা আক্তার, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল ওয়াহাব মিয়া, প্রভাষক মোছাঃ লাইলী খাতুন, মোঃ মোতাহার হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোছাঃ খাদিজা সুলতানা, সহকারী অধ্যাপক কাজী জান্নাতুল ফেরদৌস জাহান, প্রভাষক মোঃ সজীব হোসেন,বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রিপন, সহযোগী অধ্যাপক তানজুম আরা, মোঃ ফরহাদ হোসেন, প্রভাষক মোঃ আমিনুল ইসলাম, মোঃ জুলফিকার আসাদুল্লাহ ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মির্জা সুলতান মাহমুদ, প্রভাষক মোঃ আকরামুল ইসলাম, মোঃ ছাব্বির হোসেন বিশ্বাস, ইসলাম শিক্ষা সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, প্রভাষক মোঃ রহুল আমিন, ইতিহাস বিভাগের প্রভাষক তানিয়া সুলতানা,পদার্থ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবু তালহা, উদ্ভিদ বিভাগের প্রভাষক মোঃ শাহীন রেজা, আরবী বিভাগের প্রভাষক মোঃ আব্দুল্লাহ সেখ, প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category