উত্তরাস্থ সিরাজগঞ্জবাসীর উদ্যোগে সাইদুর রহমান বাচ্চুকে সংবর্ধনা, জন্মদিন উপলক্ষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন:
স্টাফ রিপোর্টারঃ-
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু-কে উত্তরাস্থ সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়।
মংগলবার রাতে রাজধানীর উত্তরার একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের প্রবীণ ব্যবসায়ী ও সমাজসেবক আলম সাহেব। সঞ্চালনায় ছিলেন উত্তরাস্থ সিরাজগঞ্জ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য, তরুণ সমাজসেবক ও ক্রীড়া সংগঠক ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল আলম আলীম এবং মোঃ কামরুজ্জামান সবুজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, সিরাজগঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য জনাব কামরুল হাসান হিলটন,
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটেড (মিল্কভিটা)-এর পরিচালক ও রাজনীতিবিদ জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মনির,
একক সংঘের সাধারণ সম্পাদক, তরুণ সমাজসেবক জনাব মোঃ ইউসুব হোসেন তালুকদার,
মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব সাইদুর রহমান মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে সিরাজগঞ্জের বহু গুণীজন, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও উত্তরায় বসবাসকারী সিরাজগঞ্জবাসী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সাইদুর রহমান বাচ্চু তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে উত্তরাস্থ সিরাজগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “উত্তরায় বসবাসরত সিরাজগঞ্জবাসীর যেকোনো প্রয়োজনে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করব।” আয়োজক কমিটির Ashraful Alim, Kamruz Zaman, Raj Mohammad Tarafder, Alal Hosain, Abu Shama, Rashed Ahmed, Hussain Mahmud Rony, Devid Sarkar সহ সহযোগিতায় ছাড়া ছিলেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে বাচ্চু জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।