• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

উল্লাপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের ১ জনকে গ্রেফতার করেছে ডিবি

Reporter Name / ১৭৫ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ- সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে মাহবুব খান (৩৫) নামের এক আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দুটি মোটরসাইকেল ও একটি টিভি উদ্ধার করা হয়।

গ্রেফতার মাহবুব খান কামারখন্দ উপজেলার বাগবাড়ি লাহিড়ী বাড়ি গ্রামের মৃত চান খানের ছেলে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় উল্লাপাড়ার পাঁচলিয়া বাজার এলাকা থেকে মাহবুব খানকে গ্রেফতার করা হয়।

সিরাজগঞ্জের গোয়েন্দা পুলিশ ডিবি’র (ওসি) একরামুল হোসাইন জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলিয়া বাজার এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মাহবুব খানকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সলঙ্গা এলাকার একটি বাড়িতে সম্প্রতি ডাকাতি করা ৪৬ ইঞ্চি একটি টিভি মাহবুবের নিজ বাড়ি থেকে এবং সলঙ্গা এলাকার একটি দোকান থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিবি’র (ওসি) আরও জানান, এ ঘটনায় ডিবির এসআই রুবেল মিয়া বাদী হয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার মাহবুব খানের বিরুদ্ধে সিরাজগঞ্জসহ বিভিন্ন থানায় আরও ৮টি ডাকাতি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category