• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনী ও রিলে ফসলের মাঠ দিবস পালিত

Reporter Name / ২০১ Time View
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

উল্লাপাড়ায় মসলার উন্নত জাত প্রযুক্তি প্রকল্পের আওতায় বস্তায় আদা চাষ প্রদর্শনী ও রিলে ফসলের মাঠ দিবস পালিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার মসলার উন্নত জাত প্রযুক্তি প্রকল্পের আওতায় বস্তায় আদা চাষ প্রদর্শনী ও রিলে ফসল চাষাবাদের মাঠ দিবস পালিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উল্লাপাড়া সিরাজগঞ্জের আয়োজনে,
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া কালিবাড়ী এলাকায় এ মাঠ দিবসে উল্লাপাড়া উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সুমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ সরকার শফি উদ্দিন আহমেদ।
এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, কৃষিতে আরো আধুনিকতা বাড়াতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। উল্লাপাড়া কৃষিতে অগ্রগামী উপজেলা কৃষি অফিসার এর সহযোগিতার উল্লাপাড়ায় কৃষির ব্যাপক প্রসার ঘটাচ্ছেন। এই উপজেলার সরিষা সহ সকল আবাদ অধিক পরিসরে হয়ে থাকে।
বিশেষ করে এখন আদা চাষ পদ্ধতি ব্যাপক শুরু করেছে। এছাড়া এখন কৃষকেরা রিলে ফসলের দিকে ঝুঁকেছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সূবর্ণা সুমী বলেন, এ উপজেলায় কৃষক-কৃষাণীরা রিলে ফসলের চাষাবাদ শুরু করেছে। এ অঞ্চলে এখন রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। রিলে ফসল বলতে মুলতঃ ধানকাটার ১ সপ্তাহ আগে কৃষকেরা এই ধান ক্ষেতের মধ্যে সরিষা বীজ রোপন করে। এ পদ্ধতিতে সরিষা চাষ করলে ব্যয় অনেক টাইম কম।এবং ফসল ভালো হয়। পদ্ধতি কৃষকের মাঝে ছড়িয়ে দিতে আমরা প্রায়ই প্রতিটি ইউনিয়নে মাঠ দিবস করছি।
মাঠ দিবস অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জঃ মূঃ আহসান শহীদ সরকার, জেলা প্রশিক্ষণ অফিসার এ.কে. মফিদুল ইসলাম প্রমুখ।
এ সময়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উল্লাপাড়া সিরাজগঞ্জের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সরোয়ার হোসেন, উপসহকারী কৃষি অফিসার মোঃ আব্দুল আলীম, নাজমুল হাসান, এসএএও গোলাম মোহাম্মদ (অবঃ),মোঃ আল্লামা ইকবাল হোসেন, মোঃ রমজান আলী, মোঃ আলমগীর হোসেন, মোঃ আরিফ মাহমুদ মিয়া, মোঃ সাকিল আহমেদ, মোছাঃ রোমানা ফেরদৌস, মোঃ বশির উদ্দিন, মোঃ তানভীর ইসলাম সহ অন্যান্য উপ-সহকারী কৃষি অফিসার, কৃষক -কৃষাণীনেরা উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category