• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

একক সংঘ ক্লাবের ঈদ পুনর্মিলনী, নতুন কমিটির পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ১৭৫ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫

একক সংঘ ক্লাবের ঈদ পুনর্মিলনী, নতুন কমিটির পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ‘এসো মিলি একসাথে, গৌরবে অস্তিত্বে অনুভবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন এক প্রাণসঞ্চার করল ঐতিহ্যবাহী প্রাচীনতম একক সংঘ।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেল ৪টায় হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে একক সংঘ আয়োজিত ঈদ পুনর্মিলনী, নতুন কমিটির পরিচিতি এবং বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হন শহরের নানান শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সংগীত পরিবেশনা। দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাসান ও ‘আর্ক’ ব্যান্ড দল মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেন। এ ছাড়াও, মঞ্চ মাতান কণ্ঠশিল্পী ঐশী, রাজিব, পথিক নবী, আতিক ডালিমসহ অনেকেই। তাদের পরিবেশনায় উঠে আসে দেশপ্রেম, সম্প্রীতি ও মিলনের সুর। ফলে সংগীতপ্রেমী দর্শকের উচ্ছ্বাস ও করতালিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল একক সংঘের ঈদ পুনর্মিলনী নতুন কমিটির পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাতালেন হাসান-ঐশী-রাজিব-পথিক নবী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। তিনি বলেন, ‘সংস্কৃতি হচ্ছে আমাদের আত্মার জাগরণ। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সৃজনশীল ও মানবিক করে তোলে। তাই এমন আয়োজনের জন্য একক সংঘকে ধন্যবাদ।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একক সংঘের সভাপতি মো. সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, ‘সংগঠনটি শুধু বিনোদন নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও কাজ করে। সিরাজগঞ্জবাসীকে এক ছায়াতলে আনাই আমাদের লক্ষ্য।’ এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে নতুন কার্যনির্বাহী কমিটির পরিচিতি পর্বে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। কর্মপরিকল্পনা তুলে ধরেন সংগঠনটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইউসুব তালুকদার। এ সময় ক্লাবের আজীবন সদস্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকার বিষয়টি সম্পর্কে অবগত করা হয় এবং সিরাজগঞ্জবাসীকে সদস্য হওয়ার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category