• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কড্ডার মোড়ে ঢাকামুখী যাত্রীদের মাঝে শুকনো খাবার ও পানি বিতরণ করলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

Reporter Name / ১৯৮ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫

কড্ডার মোড়ে ঢাকামুখী যাত্রীদের মাঝে শুকনো খাবার,পানি ও হাতপাখা বিতরণ করেন- সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলের উদ্দেশ্য রওনা হওয়া হাজার হাজার যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে এবং তীব্র গরম জনজীবন অতিষ্ঠ সাধারণ যাত্রীদের কথা ভেবে তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু’র পক্ষ থেকে সাধারণ পথচারী ও যাত্রীদের মাঝে কোমল পানি বোতল, ও বিস্কুট এবং হাতপাখা বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ জুন) সকাল থেকে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ধীরগতি লক্ষ্য করা যায়। বেলা বাড়তেই থেমে যানজট সৃষ্টি হয় এ রুটে। ধীরে ধীরে যানজটের তীব্রতা বাড়তে থাকে। সেতুর ওপর দুর্ঘটনা ঘটার কারণে যানজট আরও বাড়তে থাকে। একপর্যায়ে যমুনা সেতু গোলচত্বর থেকে কোনাবাড়ী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার মহাসড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। এদিকে প্রচণ্ড গরমে যানজটের কবলে পড়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের তাদের কথা মনে করে নিজ উদ্যোগে প্রচন্ড যানযটে ঢাকামুখী যাত্রীদের মাঝে সিরাজগঞ্জ কড্ডার মোড় এলাকায় পানি বোতল, প্যাকেট বিস্কুট ও হাতপাখা বিতরণ করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু’। এসময়ে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি পদপ্রার্থী বাবু, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখার সভাপতি পদপ্রার্থী ছাত্রনেতা এস এম জুয়েল, নুরুল আলম তরফদার, প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category