• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে অঙ্গহানি ও প্যারালাইজড শ্রমিকদের মাঝে অনুদান প্রদান সিরাজগঞ্জ সদরের প্রতিটি ঘরে-ঘরে গিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করছেন সাইদুর রহমান বাচ্চু ভদ্রঘাট ইউনিয়নে জনসংযোগে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ১০ম গ্রেডভূক্ত উপ-সহকারী প্রকৌশলী/ সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কৌটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন এবং জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান খোকশাবাড়ীতে ধানের শীষের পক্ষে অমর কৃষ্ণ দাসের গণসংযোগ ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানে ‘হ্যাঁ’ জয়ী করতে হবে: আসিফ মাহমুদ সিরাজগঞ্জ শহরে ধানের শীর্ষের পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এর গণ-সংযোগ উল্লাপাড়ায় বিএনপির নির্বাচনী সভায়- ভোটাধিকার ফেরানোর অঙ্গীকার এম আকবর আলীর বিএনপি ছাড়া দেশ পরিচালনা করার জন্য অন্য কোন অভিজ্ঞ দল নেই- তারেক রহমান

কাজিপুরে কৃষি প্রণোদনা কর্মসূচি’র আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

Reporter Name / ৬১ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

কাজিপুরে কৃষি প্রণোদনা কর্মসূচি’র আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

আজিজুর রহমান মুন্না-
২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম, চিনাবাদাম, সূর্যমূখী (হাইব্রীড),শীতকালীন, পেয়াঁজ, মসুর, খেসারী ও অড়হড় উৎপাদন, বৃদ্ধির লক্ষ্যে- কৃষি প্রণোদনা কর্মসূচি’র আওতায়- সিরাজগঞ্জ কাজিপুরের ৪শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সুবিধাভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের জন প্রতি ১’কেজি করে সরিষা বীজ, ডিএপি সার-১০কেজি, এমওপি-১০কেজি করে বিতরণ করা হয়। এরই ধারাবাহিকভাবে বিএডিসি কর্তৃক বীজপ্রাপ্তি সাপেক্ষে অন্যান্য ফসলের প্রণোদনার উপকরণ মোট পাঁচ হাজার জন কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে বলে জানা যায়। কাজিপুর উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কাজিপুর এর বাস্তবায়নে-
সোমবার (৩নভেম্বর-২০২৫ খ্রিঃ) সকাল ১১ টার দিকে কাজিপুর উপজেলা কৃষি অফিসের কার্যালয়ের এবং প্রশিক্ষণ কেন্দ্রের সন্মুখ হতে উক্ত বিতরণ কার্যক্রমের সভাপতিত্ব এবং উদ্বোধন করেন, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।
স্বাগত বক্তব্যে রাখেন, কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ দিদারুল আহসান। এসময়ে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার ফয়সাল আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার হযরত আলী, ও মুজাহিদ ইসলাম, এসএপিপিও, সাংবাদিক, সুধীজন, সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category