কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ
আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জের কাজীপুরে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ করা হয়। “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যোগে- শুক্রবার (৩ এপ্রিল) বেলা এগারোটায় কাজিপুর উপজেলার মাইজবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কাজের উদ্বোধন করেন, বিশিষ্ট সমাজ সেবক ও ভয়েজ অব কাজিপুরের সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রক্তদানে সোনামুখী সংগঠনের পরিচালক রাফিক হাসান। বিশিষ্ট সমাজ সেবক ও ভয়েজ অব কাজিপুরের সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট কালাম আজাদ এময় তিনি বলেন, ‘মাইজবাড়ি যমুনা নদী ভাঙ্গন কবলিত একটি এলাকা। এখানকার দুঃস্থদের পানীয় জলের কষ্ট লাঘবে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।’ “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র প্রধান উপদেষ্টা এস.এম.আশরাফুল ইসলাম বলেন, ‘প্রতিটি উপকারভোগী পরিবারকে ৬০ ফিট পাইপ ও ফিল্টার সহ নলকূপ বসানোর জন্য প্রয়োজনীয় উপকরনাদিও প্রদান করা হয়। যাতে করে সুবিধাভোগীদের সুপেয় পানির কষ্ট দূর হয়।’ আয়োজিত এ নলকূপ বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভয়েজ অব কাজিপুরের প্রতিষ্ঠাতা সভাপতি আশকারুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক মুনতাছির মেহেদী হাসান, মাইজবাড়ি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আব্দুল খালেক প্রমুখ বক্তব্য রাখেন। কুনকুনিয়া গ্রামের বয়ঃবৃদ্ধা হাসনা বেগম বলেন, ‘আমি আরাক বাড়ি থাইক্যা পানি নিয়া আইসা খাই। খুব দুঃখ বাবা। এই কল পায়া খুব ভালো হইলো। সবাই মিলা একসাথে পানি খাইবার পারমু।’ সর্দার পাড়ার সুবিয়া খাতুন বলেন, ‘আগে অন্যের বাড়ি থেকে পানি নিয়ে এসে খাইতাম। এখন আর অন্যের বাড়িতে যেতে হবে না।’