• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজিপুর উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৩৪২ Time View
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

কাজিপুর উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

লিমন খান : কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আলমপুর চৌরাস্তায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা। অনুষ্ঠানে নেতাকর্মিদের উদ্দেশ্যে আগামীদিনের করণীয় বিষয়ে দিকনির্দেশামূলক বক্তব্য রাখেন প্রধান বক্তা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএপির সিনিয়র সহ সভাপতি এসএম গাজী মাজহারুল ইসলাম আনোয়ার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন, হাজী মিজানুর রহমান বাবলু, সহ সাংগঠনিক সম্পাদক একে ফজলুর রহমান, ইমরান হোসেন মুঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মনজুর রশিদ রানা, সদস্য সচিব মিজানুর রহমান মজিবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা, সদস্য সচিব এসএম শামীম রেজা রুবেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক রাশেদুল হক রিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ টমাস ছাত্রদলের সদস্য টিপু সুলতান, প্রমূখ। অনুষ্ঠানে কৃষকদলের সভাপতি হজরত আলী, উপজেলা মৎস্যজীবীদলের আহবায়ক মোহাম্মদ আলীকে পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে সদ্য কারামুক্ত দলের ১২ জন নেতাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category