• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

কামারখন্দে পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটিতেও পরিবার পরিকল্পনা অফিসের সেবা অব্যাহত

Reporter Name / ২৩৭ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

কামারখন্দে পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটিতেও পরিবার পরিকল্পনা অফিসের সেবা অব্যাহত

স্টাফ রিপোর্টারঃ-

পবিত ঈদুল ফিতরের নয় দিনের ছুটি থাকলেও সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নিরবিচ্ছিন্ন সেবা প্রদান অব্যাহত রেখেছেন।
কামারখন্দ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের
মেডিকেল অফিসার এমসিএইচএফপি ডা: আ,স,ম, আশরাফুজ্জামান জানান, পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও থেমে নেই পরিবার পরিকল্পনার কার্যালয়ের কার্যক্রম। ঈদুল ফিতরের ছুটির মধ্যেও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং রায়দৌলতপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সরকারি নির্দেশনা মোতাবেক চালু রয়েছে স্বাভাবিক সেবা। এ সময়ে ১৫জন মাকে প্রসব পূর্ববর্তী স্বাস্থ্যসেবা ৫ জন মাকে প্রসব পরবর্তী সেবা প্রদান করা হয়। এছাড়াও ১৭ জন শিশু, ২৩ জন কিশোর কিশোরী এবং ৩৫ জন সাধারণ রোগীকে বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

এদিকে, ঈদের ছুটির মধ্যে সেবা পেয়ে খুশি গর্ভবতী মা ও তাদের পরিবার। সেবা পেয়ে খুশী চিকিৎসা নিতে আসা রোগীরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category