• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

কামারখন্দে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এর পাটনার কংগ্রেস অনুষ্ঠিত

Reporter Name / ১৮৮ Time View
Update : শুক্রবার, ৯ মে, ২০২৫

কামারখন্দে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ” পাটনার কংগ্রেস অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৪-২৫ খ্রিঃ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ” (পার্টনার) প্রকল্পের আওতায় “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৮ মে) সকাল হতে দিনব্যাপী কামারখন্দ উপজেলার নাসরিন ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজ হল রুমে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া অঞ্চল, বগুড়ার সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মাসুদ আহমেদ।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল।
স্বাগত বক্তব্য রাখেন, কামারখন্দ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন চন্দ্র বর্মন।
অনুষ্ঠান পরিচালনা করেন, কামারখন্দ উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ মিশু আক্তার। এসময়ে কামারখন্দ উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার, সহকারী কৃষি অফিসার, এসএপিপিও সহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পার্টনার প্রকল্পের পিএফএস সদস্য, নন পিএফএস সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সরকারী কর্মকর্তা ও বেসরকারী সংস্থার প্রতিনিধিরা । উক্ত পার্টনার কংগ্রেসের উদ্দেশ্য পিএফসএস-এ প্রশিক্ষিত কৃষকদের প্যাকেজ প্রযুক্তিগুলোর জ্ঞান, দৃষ্টিভঙ্গী ও ধারণা প্রকল্প এলাকার অন্যান্য নন-পিএফএস কৃষক-কৃষাণীদের মধ্যে ছড়িয়ে দেয়া। উদ্ভাবিত নতুন প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি, কৃষি-পন্য মূল্য শৃঙ্খল তৈরী ইত্যাদি গ্রহণ করানোর কার্যকর ব্যবস্থা করা। সকল পিএফএসকে র্ফামার সার্ভিস সেন্টারে পরিণত করার যাবতীয় সাংগঠনিক দক্ষতা প্রদান করা। পার্টনার প্রযুক্তি ও কলাকৌশলসমূহের টেকসহিতা প্রদান করা। দিন ব্যাপী এই অনুষ্ঠান উৎসবমূখর পরিবেশের মাধ্যমে সমাপ্ত করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category