• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

কামারখন্দে বেগম রোকেয়া দিবসে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা শিক্ষক কাছিদা খাতুন রোজী

Reporter Name / ১৫০ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

কামারখন্দে বেগম রোকেয়া দিবসে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা শিক্ষক কাছিদা খাতুন রোজী

আজিজুর রহমান মুন্না- “নারী -কন্যার সুরক্ষা করি, সহিংসতা বিশ্ব গড়ি” এ শ্লোগান নিয়ে-সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে, বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন, আলোচনাসভা ও “জয়িতা অন্বেষণে বাংলাদেশ ” শীর্ষক কার্যক্রমের আওতায় ৫ টি ক্যাটাগরির ৫ জন জয়িতা নারীকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।
সোমবার (৯ ডিসেম্বর-২০২৪খ্রিঃ) সকালে কামারখন্দ উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, কামারখন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ সেলিনা পারভীন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী । এসময়ে বিভিন্ন প্রতিষ্ঠান কর্মকর্তা , নারী সংগঠনের কর্মকর্তা, সদস্য, কন্যা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিশেষে, জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে “শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী”ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেলেন ভদ্রঘাট শামছুন মহসীন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাছিদা খাতুন রোজী সহ ৪ নারী অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী, সফল জননী নারী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলা ঘুরে দাড়িয়েছেন নারী, সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা ও সনদপত্র পান ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category