• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধা দলের গঠিত কমিটি স্থগিতের বিভ্রান্তিমুলক সংবাদের প্রতিবাদে জেলা মুক্তিযাদ্ধা দলের সংবাদ সম্মেলন

Reporter Name / ২২৪ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধা দলের গঠিত কমিটি স্থগিতের একমাস পর মিথ্যা সংবাদের প্রতিবাদে জেলা মুক্তিযাদ্ধা দলের সংবাদ সম্মেলন। কমিটি স্থগিতের পর বাতিল ঘোষণা।

স্টাফ রিপোর্টারঃ-

সিরাজগঞ্জেের কামারখন্দ উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি গঠনের একদিন পরেই বিতর্কিত ব্যক্তিরা কমিটিতে স্থান পাওয়ায় গঠিত কমিটি স্থগিত করার একমাস পর একটি বেসরকারি টেলিভিশন,একটি জাতীয় পত্রিকা ও একটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত খবরটিকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও অপপ্রচারমূলক দাবী করে সংবাদ সম্মেলন করেছেন সিরাজগঞ্জে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সংবাদ সম্মেলনে কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধা দলের স্থগিতকৃত কমিটি বাতিল করা হয়।

বুধবার ( ২৮ মে) বেলা ১১ টার সময় সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধা গলিতে অবস্থিত জেলা মুক্তিযাদ্ধা সংসদ ভবনের তৃতীয় তলায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট অফিসে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল লিখিত বক্তব্যে এসব কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও বলেন,সংবাদটিকে ঘিরে আর্থিক লেনদেনের যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে,তা সম্পুর্ন মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত। মূলত গত ২০ এপ্রিল তারিখে কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধাদলের একটি কমিট অনুমোদন দেওয়া হয়। কিন্তু গঠিত কমিটিতে জাতীয়তাবাদী আদর্শের পরিপন্থী কিছু বীর মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত থাকায় পরের দিন ২১ এপ্রিল তারিখে সেই কমিটি স্থগিত করা হয়। স্থগিত আদেশের অনুলিপি সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামাল ফেরদৌস ও সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানের নিকট অবগতির জন্য প্রেরণ করা হয়। কমিটি স্থগিত সংক্রান্ত প্রতিবেদন ৫ মে তারিখে স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত হয়।

বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল বলেন,কমিটি স্থগিতের একমাস পর ২০ মে তারিখে গণমাধ্যমে লেনদেনের এই ধরনের মিথ্যা ও কাল্পনিক সংবাদ প্রকাশিত হওয়ায় জেলা মুক্তিযোদ্ধা দল বিব্রত হয়েছে। এ সংক্রান্ত কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের প্রচারিত স্বাক্ষাৎকারটির কোন ভিত্তি না থাকায় দলের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল দৃঢ়তার সাথে বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তিযোদ্ধারা জীবন বাজিয়ে রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। তাদের মধ্যে কোন লোভ লালসা ছিল না এখনো নাই। বীর মুক্তিযোদ্ধারা অর্থের কাছে বিক্রি হতে পারেনা। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বীর মুক্তিযোদ্ধাদের সুনাম ও ভাবমূর্তি দারুণভাবে ক্ষুন্ন করেছে। জেলা মুক্তিযোদ্ধা দল মিথ্যা, বানোয়াট,অপপ্রচারমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানাচ্ছে এবং ২৮ মে তারিখে কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধা দলের কমিটি বাতিল ঘোষণা করছে


আপনার মতামত লিখুন :
More News Of This Category