• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

কৃষি পরিবার সিরাজগঞ্জ এঁর প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে গাছের চারা বিতরণ

Reporter Name / ২১৩ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

কৃষি পরিবার সিরাজগঞ্জ এঁর প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে গাছের চারা ও কাটিং বিতরণ

আজিজুর রহমান মুন্না-
“আজকের বৃক্ষ আগামী দিনের অক্সিজেন” এই শ্লোগান নিয়ে -“কৃষি পরিবার সিরাজগঞ্জ” এঁর প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে – প্রথম গ্রুপ মিট গ্রুপের ৮০ জন কনটেন্ট বিজয়ীদের মাঝে এবং ২০ জন অতিথিদেরকে বিভিন্ন প্রজাতির প্রায় ৫’ শতাধিক গাছের চারা এবং গাছের কাটিং বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বৃক্ষপ্রেমিক শিশুদের নিয়ে কেক কর্তন করা হয়।
কৃষি পরিবার সিরাজগঞ্জের আয়োজনে, এডমিন প্যানেলের সহযোগিতায়-
শনিবার (১২ জুলাই) সকাল ১১ টায় সিরাজগঞ্জ শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এবং এক পাঠদান কক্ষ উক্ত গাছের চারা ও গাছের কাটিং বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হর্টিকালচার সেন্টার খোকশাবাড়ি সিরাজগঞ্জের সিনিয়র উদ্যানতত্ত্ববিদ কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি)
কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ সাইদী রহমান প্রমুখ। এ বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কবি মোঃ নুরুন্নবী খান জুয়েল এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কৃষি পরিবার সিরাজগঞ্জের এডমিন রাসেল রহমান এবং স্বাগত বক্তব্যে রাখেন, মোঃ সাইফুল ইসলাম। এসময়ে ছাদবাগানকারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, মোঃ কোরবান আলী, ফুলাদ হায়দার খান, সোহানুর রহমান, ফেরদৌসী সুমি, ইদ্রিস আলী প্রমুখ।
এ্ডমিন প্যানেল থেকে উপস্থিত ছিলেন, রাসেদুল ইসলাম, রিয়াদ আরেফিন, মোনারুল ইসলাম, চান্দা রায়, সালমা, নাদিয়া ইসলাম, মুন্নি সরকার, ইমদাদুল হক সহ ৮০ জন বাগানকারীদের মাঝে এবং ২০ জন অতিথিদেরকে বিভিন্ন গাছের চারা এবং কাটিং উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে মেহেদী হাসান নামের এক ছাদবাগানকারী তার ছাদবাগানের পদ্মফুল দিয়ে অতিথিদেরকে শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category