• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ক্যান্সার আক্রান্ত শহীদ পরিবারের সন্তান ও নির্যাতিত ছাত্রদল নেতার পাশে দাঁড়ালেন তারেক রহমান

Reporter Name / ২১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

ক্যান্সার আক্রান্ত শহীদ পরিবারের সন্তান ও নির্যাতিত ছাত্রদল নেতার পাশে দাঁড়ালেন তারেক রহমান
——

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায়— চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ছোট ভাই জিসান, সাবেক ছাত্রনেতা সাজেদুল ইসলামের স্ত্রী ও ২০১৬ সালে স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে নির্যাতনের শিকার অন্ধ গোলাম কিবরিয়ার চিকিৎসা সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। পাশাপাশি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে তাদের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়েছেন নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় (০৩ জুলাই ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু’র উপস্থিতিতে এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন-এর সভাপতিত্বে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে উক্ত পরিবারগুলোর মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, নাজমুল হাসান, মোস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদাত হোসেন ও রুবেল আমিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— বিএনপি’র কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এইচ এম সাইফ আলী খান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সমাজসেবা বিষয়ক সম্পাদক মামুন হাশমী দিপু, সদস্য তুহিন সরকার, গুলশান থানা স্বেচ্ছাসেবক দল নেতা মনা ও মুন্নার নেতৃত্বে নেতৃবৃন্দ সহ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব ও যুগ্ম-সম্পাদক হাসানুর রহমান, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক মিজানুর রহমান রনি, ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ মিসবাহ, বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।▫️


আপনার মতামত লিখুন :
More News Of This Category