• বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি আহবায়ক কমিটি থেকে অর্ধশতাধিক নেতা কর্মীর পদত্যাগ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে আহবায়ক কমিটি সিরাজগঞ্জে “বিশ্ব এইডস দিবস” উদযাপন উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর শুভ উদ্বোধন ছাত্র সংসদের জি এস থেকে সিরাজগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচনে সভাপতি শাহজাহান সম্পাদক ফারুক আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার ছোট পুত্রের জন্মদিন সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

খোকশবাড়িতে ইউনিয়ন বিএনপির আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name / ১৫০ Time View
Update : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

খোকশবাড়িতে ইউনিয়ন বিএনপির আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না-
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশায় জনমত সৃষ্টির করার আগামীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে, ইউনিয়নের শালুয়াভিটা বাজারে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উক্ত উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তিনি তার বক্তব্যে বলেন, আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে ৩১ দফা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হবে। একজন প্রধানমন্ত্রী ২ বারের বেশী থাকবে না। ফ্যামেলী কার্ড দেয়া হবে। রোগ নির্ণয়ে আধুনিক প্রযুক্তি সেন্টার করা হবে। এর রকম ৩১ দফা বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, ছাত্র-জনতা, বিএনপির গণঅভ্যুত্থান মুখে গত ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়েছেন। আর ওখান থেকে নানা ষড়যন্ত্র করেছেন। ষড়যন্ত্র করে উঁকিঝুকি মারার কথা বলছেন কোন লাভ হবে না। বিএনপি এবং দেশের জনগণ সজাগ রয়েছে অতন্ত্র প্রহরীর মত জেগে রয়েছে। লুটপাটকারী, নির্যাতনকারি, খুনি ফ্যাসিস্টদের আর স্থান দেয় হবে না। আইনের আওতায় তাদের আনা হবে। আমাদের শত শত ভাইদেরকে প্রকাশ্য খুন করা হয়েছে। এ বিচার করা হবে। দেশকে ধ্বংস করা হয়েছে। শেখ হাসিনার স্বৈরাশাসনের পতনের পর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতীয় কিছু মহল অপপ্রচার ও ষড়যন্ত্র লিপ্ত রয়েছে এ সব ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। বিএনপি সজাগ রয়েছে ।
তিনি তার বক্তব্য আরও বলেন,, বিএনপি গনতান্ত্রিক রাজনৈতিক দল সবসময় জনগণের পাশে থাকে , থাকবে। আমাদের আরও ঐক্যবদ্য হতে হবে। দলের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে।
এ উঠোন বৈঠক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক ও সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ প্রমুখ ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ ও সাবেক সদস্য সচিব সুলতান মাহমুদ।
এসময়ে উঠান বৈঠকে খোকসাবাড়ী ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীরা এবং সাধারণ জনতা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category