• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

খোকশাবাড়িতে গরীব ও অসহায় পরিবারের স্কুল ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Reporter Name / ১৬৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

খোকশাবাড়িতে গরীব ও অসহায় পরিবারের স্কুল ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ সদর উপজেলার খলিশাকুড়া গরীব ও অসহায় পরিবারের স্কুলগামী ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
রোববার সকালে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের খুলিশাকুড়া উপ-আনুষ্ঠানিক বিদ্যালয়ে উক্ত অনুষ্ঠানে ৩০ জন স্কুল শিক্ষার্থী’র মাঝে শিক্ষা উপকরণ হিসেবে একটি স্কুল ব্যাগ, দুটি কলম এবং এক সেট অংক, ইংরেজি ও বাংলা খাতা বিতরণ করা হয়। এছাড়াও স্কুলের উন্নয়ন কল্পে নগদ অর্থ প্রদান করেন। এবং আগামী দিনে এই সহযোগিতা অব্যাহত রাখবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ড. আন্না-ফজলুর ফাউন্ডেশন এবং এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি)। সাবির্ক সহযোগিতায় ছিলেন, সিরাজগঞ্জ জ্ঞানদায়নী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধানশিক্ষক আইয়ুব আলী।
উক্ত শিক্ষা উপকরণ বিতরণ করেন ইডিপি’র নির্বাহী পরিচালক ও ড. আন্না-ফজলুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবু জাফর খান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সংগীত শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক জুয়াবের জিকো এবং ইডিপি’র কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটির সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ফাউন্ডেশনের পরিচালক জনাব খান, আয়োজনে সহায়তাকারী সকলকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় ছাত্র-ছাত্রী গান, ছড়া ও সম্বলিতভাবে কবিতা পাঠ করে অতিথিদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, এ ধরনের উদ্যোগগুলো দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করছে, যা তাদের পড়াশোনায় উৎসাহ ও মনোবল যোগাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category