• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে অঙ্গহানি ও প্যারালাইজড শ্রমিকদের মাঝে অনুদান প্রদান সিরাজগঞ্জ সদরের প্রতিটি ঘরে-ঘরে গিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করছেন সাইদুর রহমান বাচ্চু ভদ্রঘাট ইউনিয়নে জনসংযোগে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ১০ম গ্রেডভূক্ত উপ-সহকারী প্রকৌশলী/ সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কৌটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন এবং জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান খোকশাবাড়ীতে ধানের শীষের পক্ষে অমর কৃষ্ণ দাসের গণসংযোগ ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানে ‘হ্যাঁ’ জয়ী করতে হবে: আসিফ মাহমুদ সিরাজগঞ্জ শহরে ধানের শীর্ষের পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এর গণ-সংযোগ উল্লাপাড়ায় বিএনপির নির্বাচনী সভায়- ভোটাধিকার ফেরানোর অঙ্গীকার এম আকবর আলীর বিএনপি ছাড়া দেশ পরিচালনা করার জন্য অন্য কোন অভিজ্ঞ দল নেই- তারেক রহমান

গণঅভ্যুত্থানে শহিদদের স্বরণে সিরাজগঞ্জে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন

Reporter Name / ১৮৫ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

গণঅভ্যুত্থানের শহিদদের স্বরণে সিরাজগঞ্জে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন

আ‌জিজুর রহমান মুন্না-
গণঅভ্যুত্থানের শহিদদের স্বরণে জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা ১২ টার দিকে জেলার স্থানীয় নেতৃদের সঙ্গে নিয়ে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন -জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, জুলাই আন্দোলনে বীর শহিদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এটা ৬৪ জেলাতে নির্মিত হবে। আশা করছি আগামী ৫ই আগস্টে এই স্মৃতিস্তম্ভ শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।
এ সময়ে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু বলেন, জুলাই -আগস্ট-২০২৫ খ্রিঃ যারা শহিদ হয়েছে সেই সকল শহিদদের স্মরণে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে স্মৃতিস্তম্ভ নির্মাণ হচ্ছে। জুলাই- আগস্ট এর শহিদদের শ্রদ্ধা জানাতে জন্য এটা স্থাপিত হচ্ছে। আগস্টের পাঁচ তারিখে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার নেতৃবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র, জনতা ও পুলিশসহ এই জেলায় নিহত হয় ২৯ জন ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category