• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি আহবায়ক কমিটি থেকে অর্ধশতাধিক নেতা কর্মীর পদত্যাগ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে আহবায়ক কমিটি সিরাজগঞ্জে “বিশ্ব এইডস দিবস” উদযাপন উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর শুভ উদ্বোধন ছাত্র সংসদের জি এস থেকে সিরাজগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচনে সভাপতি শাহজাহান সম্পাদক ফারুক আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার ছোট পুত্রের জন্মদিন সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

চলনবিল অধ্যুষিত উল্লাপাড়ায় সরিষা ফুল থেকে মধু সংগ্রহের ধুম

Reporter Name / ২১৬ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

চলনবিল অধ্যুষিত উল্লাপাড়ায় সরিষা ফুল থেকে মধু সংগ্রহের ধুম

আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মাঠে মাঠে এখন সরিষা ফুলের হলুদ গালিচায় ভরপুর। আর এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মৌ চাষিরা উক্ত উপজেলায় তাদের মৌমাছির খামার নিয়ে এসে নানা জায়গায় স্থাপন করেছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় মধুর গুনগত মান যথেষ্ট ভালো বলে খামারিরা জানিয়েছে।
উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সুযোগ্যে কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন সুমী জানান, এবছর সরিষা মৌসুমে ১’লাখ ৯৫ হাজার ৩৫০ কেজি মধু উৎপাদনের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয় ।
উল্লাপাড়া উপজেলায় দেশের প্রায় শতকরা ১২-১৩ ভাগ সরিষা উৎপাদন হয়ে থাকে বলে কৃষি কর্মকর্তা জানিয়েছেন। এটা এই অঞ্চলের কৃষকদের দ্বিতীয় অর্থকারি ফসল। তাই বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে সরিষা বপন কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে পুরো মাঠ হলুদের সমারোহে ভরপুর। মৌয়ালদের মৌ চাষের ফলে একদিকে দেশের যেমন মধুর চাহিদা পূরণ হচ্ছে পাশাপাশি সঠিক পরাগায়নের মাধ্যমে জমিতে ফসলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বলে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর জানিয়েছেন। বিগত ৭ বছর যাবত উপজেলার বিভিন্ন জায়গায় মৌ চাষিরা তাদের শত-শত মৌ বক্স নিয়ে বিভিন্ন গ্রামে জমিতে স্থাপন করে আসছে। শুরুর দিকে সরিষার ক্ষতি হবে ভেবে কৃষকেরা মৌ বক্স বসাতে আপত্তি করলেও কৃষি অফিসারের পরামর্শে এখন এলাকায় মৌ চাষ খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এবছর উক্ত উপজেলায় প্রায় ২৫০০ মৌ খামারি খামার বসিয়েছে। এই সকল খামারিদের নিজস্ব তত্ত্বাবধানে রেখে উল্লাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষিত বেকার এবং কর্মজীবী মানুষ তাদের কাছ থেকে খাঁটি মধু সংগ্রহ করে কিছুটা অর্থনৈতিক সচ্ছলতার চেষ্টা করছেন। তেমনি একজন উধুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হারুন অর রশিদ। তিনি উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের উধুনিয়া গ্রামের মোঃ রেজাউল করিম, মোঃ রফিকুল ইসলাম ও শওগত মোল্লার জমিতে বসানো খামার গুলো নিজস্ব তত্ত্বাবধানে রেখে
দব্রমূল্যের উর্ধগতির এই বাজারে শিক্ষকতার পাশাপাশি খাঁটি মধু সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category