চির সবুজ সংঘ’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনভর নানা কর্মসূচি পালন।
স্টাফ রিপোর্টারঃ-
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ক্রীড়া,সামাজিক,সাংস্কৃতিক ও মানবিক সংগঠন চির সবুজ সংঘ’র গৌরবময় ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনভর আনন্দ উৎসবের মধ্য দিয়ে নানান কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার ( ১৫ আগষ্ট) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর দক্ষিণে চিরসবুজ সংঘ’র নিজস্ব অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সংগঠনটির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শুরু করা হয়। সংগঠনের কর্মকর্তা,সদস্য ও খেলোয়াড় সহ অন্যান্য অতিথিদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের আহবায়ক, প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক তিনবারের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান ও সংগঠনের সংগঠনের পতাকা উত্তোলন করেন সভাপতি জাকির হোসেন তরফদার মিঠু।
চিরসবুজ সংঘ’র সংলগ্ন হোসেনপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে সারাদিন শিশুদের বিস্কুট দৌড়, মোড়গ লড়াই,কিশোর ও যুবকরা ফুটবল ও ক্রিকেট খেলায় অংশ নিয়ে উৎসবে মেতে ওঠে।
রাত ৯টার সময় একই স্থানে অনুষ্ঠিত হয় চিরসবুজ সংঘ’র প্রতিষ্ঠাকালীন সময়ের পর থেকে যারা দায়িত্ব পালন করেছেন,তাদেরকে সংবর্ধনা প্রদান, বর্তমান কমিটির সভাপতি জাকির হোসেন মিঠু ও সাধারণ সম্পাদক রজব শেখকে বিদায় সংবর্ধনা প্রদান ও বিভিন্ন খেলাধূলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি জাকির হোসেন তরফদার মিঠু ও সঞ্চালন করেন বিদায়ী সাধারণ সম্পাদক রজব শেখ। প্রধান অতিথির বক্তব্যে হারুন অর রশিদ খান হাসান বলেন,শরীর ও মন সতেজ রাখতে লেখাপড়ায় মনোযোগী হতে হবে এবং নেতৃত্বের গুণাবলী অর্জন করতে খেলাধুলার কোন বিকল্প নেই,খেলাধুলার মাধ্যমেই সমাজকে মাদকমুক্ত করে নতুন প্রজন্মকে আলোকিত জীবন গঠনে সহায়তা করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১১ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদন তারা, জেলা বিএনপির কোষাধ্যক্ষ রাশেদ খান লেবু, শিশু কিশোরদের সংগঠক কামরুল ইসলাম,জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম ডাক্কু,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ময়নুল ইসলাম রাষ্ট্র, সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত ও শহর যুবদলের সাধারণ সম্পাদক আলামিন প্রামানিক।
আলোচনা সভা শেষে মোঃ রেজাউল করিম সুইট বাবু কে সভাপতি ও রাসেল রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে চির সবুজ সংঘ’র নতুন কমিটি গঠন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগিত পরিবেশন করেন।