• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Headline
কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত জাতীয় পাট দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে হাজী আব্দুস সাত্তার এর উদ্যোগে দরিদ্র, অসহায় পরিবারদের মাঝে চাউল বিতরণ সবুজ কানন স্কুল এন্ড কলেজের জুনিয়র স্কুল বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ সদর থানার নতুন ওসি রাকিবুল হাসান ব্যবসায়ীদের তেল মজুদ না করার আহ্বান জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত

চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল সিরাজগঞ্জে প্রতিষ্ঠার দাবিতে চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট বাচ্চুর সংবাদ সম্মেলন

Reporter Name / ২১০ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
0-0x0-1-0#

সিরাজগঞ্জে চীন মৈত্রী ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল করার দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ-

সিরাজগঞ্জে ১০০০ শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন করেছে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন,চীনের অর্থায়নে দেশে তিনটি স্পেশালাইজড ১০০০ শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। আমরা সিরাজগঞ্জবাসী উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে এর একটি হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। তিনি বলেন, ঐহিত্যবাহী সিরাজগঞ্জে যমুনা নদীর উপর একটি সড়ক ও একটি রেল সেতু নির্মিত হয়েছে। যার ফলে ঢাকা-উত্তরবঙ্গসহ সারাদেশের সাথে সড়ক, রেল ও নদী পথে যোগাযোগের পথ উন্মোচিত হয়েছে। এখানে একটি ইকোমিক জোন ও একটি বিসিক শিল্পপার্ক স্থাপন হওয়ায় প্রায় ৮/১০ লাখ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জ একটি তাঁত শিল্প,সাহিত্য ও বানিজ্যিক জেলা। এ জেলা দেশের গণতান্ত্রিক যেকোন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এজন্য বর্তমান সরকারের নিকট সিরাজগঞ্জবাসীর প্রাণের দাবি এ জেলায় একটি স্পেশালাইজড ১০০০ শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠা করার। এখানে পর্যাপ্ত জায়গাসহ সড়ক, রেল ও নদী পথে যোগাযোগসহ সকল ব্যবস্থা রয়েছে।

এসময় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট মো. আনিসুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফা তালুকদার, পরিচালক প্রদীপ কুমার, মশিউর আলম, সাবেক পরিচালক রফিক খান, সিরাজগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফ আহমেদ ইন্না, ডাঃ আব্দুস সামাদ আজাদ খোকনসহ বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category