• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

ছাত্র সংসদের জি এস থেকে সিরাজগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু

Reporter Name / ৫৮ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

ছাত্র সংসদের জি এস থেকে চেম্বার প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু
স্টাফ রিপোর্টার: সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জের রাজনৈতিক এবং ব্যবসায়িক অঙ্গনের এক পরিচিত নাম। সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের নেতা থেকে হয়ে উঠেছেন ব্যবসায়ী নেতা। বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রেসিডেন্ট হিসেবে নেতৃত্ব দিচ্ছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির। তৃণমুলের মানুষের আস্থা আর ভালোবাসায় তিনি উপাধি পেয়েছেন জনতার মেয়র হিসেবে। সিরাজগঞ্জ পৌর এলাকার দরগা রোডে ১৯৬৮ সালে ১ লা জুলাই জন্মগ্রহন করেন তিনি। বাবার নাম আবুল হোসেন মাতা শামছুন্নাহার ৪ ভাই ৫ বোনের মধ্যে তিনি ছোট। শিশুকালে বাবা কে হারান তিনি। সংসারের আর্থিক অনটনের কারনে ছোট বেলাতেই ব্যবসায় জড়িয়ে পরেন তিনি। লেখাপড়ার পাশাপাশি ১৯৮৪ সালে তিনি শুরু করেন ব্যবসা। ছাত্রজীবন থেকে বাচ্চুর ছিলো নেতৃত্বদেওয়ার গুণাবলি তাই রোভার স্কাউট করার সময় তিনি রাজশাহী বিভাগীয় সিনিয়র রোভারমেট প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। দারিদ্রতাকে জয় করে তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস পদে সরাসরি ভোটে দুই এবং বিনা প্রতিদ্বন্দিতায় একবার মোট তিন বার জিএস নির্বাচিত হয়েছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনে তিনি ছিলেন অগ্র সৈনিক। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ছাত্রনেতা হয়ে মির্জা মোরাদুজ্জামানের হয়ে ধানের শীষের পক্ষে কাজ করেছেন। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে ইকবাল হাসান মাহমুদের পক্ষে ধানের শীষের প্রচারনায় সক্রিয় ভুমিকা পালন করেছেন সাইদুর রহামন বাচ্চু। ছত্রদলের নেতৃত্ব থেকে তিনি সরাসরি সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক হন। এর পর জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক হন। পরে ২০১৬ সালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হয়ে এখন পর্যন্ত দায়িত্ব পালন করছেন। হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। রাজনীতি ও ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। ২০১৮ সালে বিএনপির মনোনায়নে তিনি সিরাজগঞ্জ পৌরসভার মেয়র পদে নির্বাচন করেন। তবে সরকারি দলের কারচুপির কারনে তিনি পরাজিত হন তবে সাধারণ জনগণ তাকে জনতার মেয়র হিসেবে বরন করে নেন। ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ছাত্র জনতার পাশে থেকে আন্দোলন বেগবান করতে সহযোগীতা করেন। ৪ ও ৫ আগষ্ট মাঠে থেকে স্বৈরাচার হাসিনার পতন আন্দোলনে সক্রিয় ভুমিকা পালন করেন। ৫ আগষ্ট তৎকালীন প্রধান মন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে পুলিশ ও প্রশাসন নিস্ক্রিয় হয়ে যান। পুলিশ ও প্রশাসন বিহীন সিরাজগঞ্জে ব্যবসায়ি ও সাধারণ মানুষের ত্রান কর্তা হিসেবে আর্বিভুত হন সাইদুর রহমান বাচ্চু। মাইক প্রচারের মাধ্যমে তিনি ব্যবসায়িদের জানমালের নিরাপত্তা বিধানে সক্রিয় হন। এসময় মর্সজিদ ও মন্দিরের মাইকে প্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করেন। একটি অস্থিতিশীল পরিবেশ মোকাবেলায় তার সক্রিয় ভুমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে। সাইদুর রহমান বাচ্চু তখন ঘোষনা দিয়েছিলেন সিরাজগঞ্জের শৃঙ্খলা রক্ষায় তিনি সক্রিয় ভাবে কাজ করবেন। রাত জেগে পাড়া মহল্লা পাহারা দিয়েছেন তিনি। অভয় দিয়েছেন পাড়া মহল্লায় পাহারারত স্বেচ্ছাসেবকদের। সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্্রপ্রেস পুনরায় চালুর দাবিতে আন্দোলন করেন তিনি। ট্রেন চালু না করা হলে মহাসড়ক অবরোধ করা হবে বলে আল্টিমেটাম দেন তিনি। রহমতগঞ্জ কাঠেরপুল থেকে কাজিপুর পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেন তিনি। সিরাজগঞ্জ শহরের মধ্যে দিয়ে প্রবাহিত কাটাখালি পরিছন্ন করার উদ্যেগ নেন তিনি। দায়িত্ব নেন ব্যবসায়ীদের বড় সংগঠন চেম্বার অব কমার্সের। সিরাজগঞ্জের ঝিমিয়ে পড়া সাংস্কৃতিক সংগঠনগুলোকে মঞ্চে আসতে উৎসাহ প্রদান করেন সাইদুর রহমান বাচ্চু। তার উদ্যেগে আবার মুখরিত হয়েছে সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন। সিরাজগঞ্জের ক্রীড়া অঙ্গনকে মুখরিত করতে তিনি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহি ক্রীড়া সংগঠন একক সংঘের সভাপতির দায়িত্ব নিয়েছেন। জেরার শিক্ষার মান উন্নয়নে কাজ করছেন সাইদুর রহমান বাচ্চু। তিনি হৈমবারা উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি এবং মওলানা ভাসানী ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সদস্য হয়েছেন তিনি। তিনি বলেছেন গত ১৭ বছর আওয়ামীলীগ শিক্ষাঙ্গন দখল করে রেখেছিলো আমরা শিক্ষার্থীদের খোঁজ নিতে আসতে পারি নাই। আমাদের পদে পদে আওয়ামী সান্ত্রাসীদারা বাধাগ্রস্থ করা হয়েছে। তিনি বলেছেন আমাদের ছাত্ররা জীবন দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছে। আজ তাদের জন্য আমরা ফ্যাসিষ্ট মুক্ত হতে পেরেছি। রঞ্জু,লতিফ ,সুমনসহ বিএনপির অনেক নেতাকর্মী জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমি শহীদ পরিবারে পাশে দাড়িয়েছি। জুলাই আহতদের খোঁজ রাখছি। জুলাই যোদ্ধাদের পাশে আছি এবং থাকবো। সিরাজগঞ্জের আর্থ সামাজিক উন্নয়নে আমি কাজ করছি। সিরাজগঞ্জ কে একটি ব্যবসায়িরক বান্ধব নগরী করতে কাজ করছেন তিনি। দীর্ঘ একযুগ পরে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচন দিয়ে চেম্বারের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। তিনি বলেছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ব্যবসায়িদের সংগঠন এখানে ব্যবসায়িরা ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবেন। সাইদুর রহমান বাচ্চু বলেছেন যমুনার তীরে একটি বানিজ্যিক হাব তৈরি করা হবে। সাইদুর রহমান বাচ্চু আরো বলেছেন সিরাজগঞ্জের ইকোনমিক জোন এবং বিসিক শিল্পপার্কে শিল্পকলকারখানা তৈরিতে বিনোয়োগকারিদের উদ্বৃদ্ধ করা হবে। নারী উদ্যেগতাদের স্বপ্ল সুদের ঋনের ব্যবস্থা করা হবে। সিরাজগঞ্জের বিভিন্ন ব্যবসায়িক সমিতিকে একটি ১০ তলা ভবনের মাধ্যমে সবাইকে এক সাদের নিচে আনা হবে। সাইদুর রহমান বাচ্চু বলেছেন ইটভাটা মালিকরা কোটি কোটি টাকা ব্যয় করে ভাটায় আগুন দেয় তাদের যেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হয়রানি এবং ক্ষতিগ্রস্থ না করা হয় সেই উদ্যেগ নিবেন তিনি। ব্যবসায়িদের উপর জোর করে ভ্যাটের বোঝা চাপিয়ে না দেওয়া হয় সেই দিকে তিনি কঠোন নজর রাখবেন। সাইদুর রহমান বাচ্চু বলেছেন তৃণমুল থেকে আমি এই স্থানে এসেছি। আমি বুঝি সকল কিছু কি


আপনার মতামত লিখুন :
More News Of This Category