• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে অঙ্গহানি ও প্যারালাইজড শ্রমিকদের মাঝে অনুদান প্রদান সিরাজগঞ্জ সদরের প্রতিটি ঘরে-ঘরে গিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করছেন সাইদুর রহমান বাচ্চু ভদ্রঘাট ইউনিয়নে জনসংযোগে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ১০ম গ্রেডভূক্ত উপ-সহকারী প্রকৌশলী/ সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কৌটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন এবং জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান খোকশাবাড়ীতে ধানের শীষের পক্ষে অমর কৃষ্ণ দাসের গণসংযোগ ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানে ‘হ্যাঁ’ জয়ী করতে হবে: আসিফ মাহমুদ সিরাজগঞ্জ শহরে ধানের শীর্ষের পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এর গণ-সংযোগ উল্লাপাড়ায় বিএনপির নির্বাচনী সভায়- ভোটাধিকার ফেরানোর অঙ্গীকার এম আকবর আলীর বিএনপি ছাড়া দেশ পরিচালনা করার জন্য অন্য কোন অভিজ্ঞ দল নেই- তারেক রহমান

ছাদখোলা বাসে পথে পথে ভালোবাসায় সিক্ত সাফজয়ী চ্যাম্পিয়নরা

Reporter Name / ১৮০ Time View
Update : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

শিরোপাজয়ীদের বরণ করতে আগে থেকেই প্রস্তুত করে রাখা হয়েছিল সুসজ্জিত ছাদ খোলা বাস। অপেক্ষা ছিল শুধু চ্যাম্পিয়দের দেশে ফেরা। সেই অপেক্ষার অবসান ঘটে আজ দুপুর ২টা ৪০ মিনিটে। টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশের ফুটবলাররা বিমানবন্দরে নামলে ফুল দিয়ে বরণ করে নিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।

জাতীয় দলের সাবিনা খাতুন টানা দ্বিতীয়বারের মতো অধিনায়ক হয়ে শিরোপা জিতেছেন। নিজের অভিব্যক্তি প্রকাশ করতে এসে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, ‘প্রথমেই ধন্যবাদ দিতে চাই দেশের মানুষকে যারা এই জয়ের জন্য অধীর আগ্রহী ছিলেন। সকলকে খুশি করতে পেরে, দলের সকল সদস্য ও বাফুফের সকলে অনেক আনন্দিত। সর্বপ্রথম ধন্যবাদ দিতে চাই সাবেক প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন স্যার ও উইমেন্স কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং বর্তমান প্রেসিডেন্ট তাবিথ আওয়াল স্যার ও নতুন কমিটিকে। সকলের দোয়া ও সমর্থনে আজ এই সফলতা এসেছে।’

মাঠের আর পেছনের দুই নায়ক অধিনায়ক সাবিনা খাতুন এবং কোচ পিটার বাটলার সংবাদমাধ্যমের সঙ্গে কথা শেষ করলেই প্রস্তুতি শুরু হয় ছাদখোলা বাসের উদযাপনের। উৎসবের মধ্যমণি ট্রফিকে সামনে রেখে একে একে ছাদখোলা বাসে উঠে পড়েন বাংলাদেশের বাঘিনীরা। উদ্দেশ্য বিমানবন্দর থেকে বাফুফে ভবন।
বিকেল সাড়ে তিনটার পরপরই সাবিনাদের বহন করা ছাদখোলা বাসটি বাফুফের উদ্দেশে রওনা হয়। যেখানে হাজারো সমর্থকদের সঙ্গে চ্যাম্পিয়নরা উদযাপনে মাতে। এর আগে নারী ফুটবলারদের জন্য বিমানবন্দরে আছেন শতশত ভক্তরা। দেশের পতাকা ও নানারকম শুভেচ্ছা বার্তায় নিয়ে বিমানবন্দরে সাবিনাদের স্বাগতম জানাচ্ছেন ভক্তরা। এরপর ছাদখোলা বাসে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পথে রওনা হয়েছেন ফুটবলাররা।
বাংলাদেশ ফুটবলের শীর্ষ ভবনেই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের উল্লাসের সমাপ্তি ঘটবে। তার আগে অবশ্য যাত্রাপথে হাজারো দর্শক-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হবেন বাংলাদেশের মেয়েরা। বিমানবন্দর থেকে শুরু করে বেশ কয়েকটি রুট ঘুরে বাফুফে ভবনে পৌঁছাবে বাংলাদেশ দল। বাফুফে ভবনে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেবে।
বিকেলে চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎ করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


আপনার মতামত লিখুন :
More News Of This Category