• শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন
Headline
খোকশাবাড়ী শালুয়াভিটায় বিএনপির ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে প্রচারণা গনসংযোগ ও মিছিল অনুষ্ঠিত কালিয়াহরিপুর ইউনিয়নে বিএনপি’র ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত মাছুমপুর ক্রীড়া চক্রের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জামায়াত ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার গঠন করবো-সিরাজগঞ্জের জনসভায় জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মা বাবার কবর জিয়ারতের মধ্যেদিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান সিরাজগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের একই মঞ্চে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা সিরাজগঞ্জের ৬ টি আসনে ৩৯ প্রার্থী’র মধ্যে প্রতীক বরাদ্দ সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

জনগণের শক্তিই বড় শক্তি- ইকবাল হাসান মাহমুদ টুকু

Reporter Name / ২৬৭ Time View
Update : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

জনগণের শক্তিই বড় শক্তি- ইকবাল হাসান মাহমুদ টুকু

স্টাফ রিপোর্টারঃ-

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,একাত্তরের নয়মাস জীবনপণ যুদ্ধ করে যারা দেশকে হানাদার মুক্ত করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল,তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা। একাত্তরের ১৬ ডিসেম্বর বিজয়ের পর প্রকৃত মুক্তিযোদ্ধাদের আঁড়াল করতে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ না করেও যেমন অনেকে ভুয়া মুক্তিযোদ্ধা সেজেছিল,২৪ এর জুলাই আগষ্ট ছাত্র গণআন্দোলন গণ-অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট গণহত্যাকারী নিকৃষ্টতর স্বৈরশাসকের পতন ও দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তেমনি অনেক ভুয়া জুলাই আগষ্ট বিপ্লবধারী দেখা যাচ্ছে,তাদের মুখোশ উম্মোচন করে দিতে হবে,১৭ বছরের আন্দোলনের জনআকাঙ্খা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আনতে হবে। শনিবার দুপুরে সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আরো বলেন,জনগণের শক্তিই বড় শক্তি,বিএনপি জনগণের শক্তিতে বলিয়ান,বিএনপিকে কোন ষড়যন্ত্রই নিঃশেষ করতে পারে নাই,আগামিতেও পারবে না। অপকর্ম করে অন্যরা, আর সুকৌশলে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপির ত্যাগীকর্মীদের উপর। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,১৭ বছর আন্দোলন সংগ্রামে মিছিলে সবচেয়ে পিছনে থাকা কর্মীকে আগে মূল্যায়ন করতে হবে,যারা ত্যাগ শিকার করেনি তাদের বিষয় পরে ভাবা হবে।
সম্মেলন প্রস্তুতি কমিটির প্রধান বক্তা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি মামলাও আদালতে তুলতে পারলেন না,
সাত মাস হয়ে গেছে,কোন সংস্কারই করতে পারলেন না,সংস্কার করা আপনাদের কাজ না,সংস্কার করারাজনীতিবিদদের কাজ, সংস্কারের নামে কোন তালবাহানা না করে
তাড়া তাড়ি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে সম্মানের সাথে বিদায় নিন। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম হচ্ছেন একজন মহান মানুষ,আদর্শিক মানুষ। তারা মতো হলে সৎ হতে হবে, অনেক ত্যাগ শিকার করতে হবে। যারা এমপি হতে চান তাদের উদ্দেশ্য তিনি বলেন ,আপনারা এমপি হন,মন্ত্রী হন,আপত্তি নেই,কিন্ত দলের কাউন্সিল ও কমিটি গঠনে কোন হস্তক্ষেপ করতে পারবেন না,ত্যাগীদের মূল্যায়ন করুন,তাঁদের নেতৃত্বের প্রতিবন্ধকতা সৃষ করবেন না।
বিএনপি রাজশাহী বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ আমীরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ভিপি শামীম খান ও সাংগঠনিক সম্পাদক সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোঃ আবু সাইদ সুইটের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য সদস্য রুমানা মাহমু ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এম. আকবর আলী, জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কন্ঠ শিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা, জেলা বিএনপির সহ সভাপতি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান লেবু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, মোঃমকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা,রকিবুল করিম খান পাপ্পু
যুগ্ম সাধারণ সম্পাদক ও ,সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নুর কায়েম সবুজ, এডভোকেট সিমকী ইমাম খান ও অধ্যাপক আবু হাশেম।
জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় জেলা ১৮ টি সাংগঠনিক ইউনিটের বিএনপির প্রতিনিধিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category