• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে জাহানারা উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ জেলা চ্যাম্পিয়ন

Reporter Name / ১৭৮ Time View
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে জাহানারা উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ জেলা চ্যাম্পিয়ন।

স্টাফ রিপোর্টার:-
মঙ্গলবার সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় জাহানারা উচ্চ বিদ্যালয় ৭ উইকেটে বহুমুখী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত ৫০ ওভারের খেলায় সকালে জাহানারা উচ্চ বিদ্যালয় টসে জয় লাভ করে বহুমুখী উচ্চ বিদ্যালয়কে ব্যাটিং এ আমন্ত্রণ জানায়। বহুমুখী উচ্চ বিদ্যালয় ২৭ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে। জবাবে জাহানারা উচ্চ বিদ্যালয় ১৬ ওভার ৩ বল মোকাবিলা করে ৩ উইকেটের বিনিময়ে ১০৪ রান করে বিজয় লাভ করে।
জাহানারা উচ্চ বিদ্যালয়ের বোলার রোমেল ৫ টি উইকেট লাভ করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।
খেলা পরিচালনা করেন বিসিবি আম্পায়ার আব্দুল্লাহ আল মামুন ও আপেল মাহমুদ। স্কোরার মোঃ শান্ত ও মোঃ হাবিব।
ফাইনাল খেলা শেষে উভয় দলের মধ্যে টফি বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়। জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মোঃ নুরে এলাহীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য মির্জা মোস্তফা জামান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সচিব মোঃ রেজাউল করিম,জাহানারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সানোয়ার হোসেন,শরীর চর্চা শিক্ষক মোঃ জহুরুল ইসলাম,বহুমুখী উচ্চবিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষিকা শ্রীমতি নন্দিতা দাস,ক্রীড়া সংগঠক অধ্যাপক আব্দুল মমিন সরকার,আল আমিন সেখ,সাবেক পৌর কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন।ধারা বর্ণনায় ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category