• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জে নিহত শহিদ সোহানুর রহমান রঞ্জু’র স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৮৬ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জে নিহত শহিদ সোহানুর রহমান রঞ্জু’র স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না-

জুলাই-আগস্ট-২০২৪ খ্রিঃ গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জে আওয়ামী সন্ত্রাসী দ্বারা নিহত শহিদ সোহানুর রহমান রঞ্জু স্মরণে – স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাছুমপুর দক্ষিণ পাড়া বায়তুল হাবিব জামে মসজিদের সাবেক ইমাম মুফতী মোঃ আব্দুল্লাহ আল নোমান।

সোমবার (৪ আগস্ট-২০২৫খ্রিঃ) বাদ আসর

মাছুম পুর এলাকাবাসী ও ফেন্ডস ক্লাবের আয়োজনে, সিরাজগঞ্জ পৌরএলাকার ১ নং ওয়ার্ড মাছুমপুর দক্ষিণ শহিদ রঞ্জু মোড়ে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পৌর ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ইবনে জায়েদ হাসু।

এসময়ে শোকসভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্যে রাখেন, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ হেদায়েতুল ইসলাম ফ্রুট, জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের সদস্য সচিব মোঃ হাসিনুর রহমান হাসি, জেলা জাতীয়তাবাদী যুবদলের নেতা মোঃ মাসুদ খান, জেলা জাতীয়তাবাদী যুবদলের সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, জাতীয়তাবাদী যুবদলের শহর শাখা সিরাজগঞ্জের সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ন-সাধারণ সম্পাদক এস.এম.লিটন, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা রবিউল ইসলাম, ১ নং ওয়ার্ড (মাছুমপুর-মাহমুদপুর) যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল সেখ, নিহত শহিদ রঞ্জু’র ভাই আবুল কালাম আজাদ শুভ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category