• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

জেলা পর্যায়ে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন

Reporter Name / ২২৬ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫

জেলা পর্যায়ে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন

আজিজুর রহমান মুন্না-
“জ্ঞান- বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”- এশ্লোগান নিয়ে -সিরাজগঞ্জ জেলা পর্যায়ে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। এতে জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ এবং বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা শুরু হয়েছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতায়, জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে,

বুধবার(২১মে-২০২৫) সকাল ১০ টায় সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম,
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, সিরাজগঞ্জ সদর উপজেলা নিবার্হী অফিসার মোঃ মনোয়ার হোসেন প্রমুখ।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) মোঃ মহসিন খন্দকার
, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট( শিক্ষা ও কল্যাণ)ফারজানা রহমান ত্বন্নী , সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট মোঃ রুহুল আমিন সহ অন্যান্যরা । অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নুরুন্নবী খান জুয়েল।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আফসার আলী।
জেলা পর্যায়ে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে এবং মেলায় ৪০ টি স্টল স্থাপন করা হয়।
এসময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং উদ্বোধনী এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের বেশ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হয় এবং
প্রজেক্টগুলো অনেক সুন্দর হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category