• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝুঁকি নিয়ে ভাঙা সেতুতে পাড়ি দেন ৭ গ্রামের মানুষ

Reporter Name / ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

ঝুঁকি নিয়ে ভাঙা সেতুতে পাড়ি দেন ৭ গ্রামের মানুষ।

মো. পারভেজ সরকার– সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রৌহা দক্ষিণপাড়া খালের উপর নির্মিত সেতুটি দীর্ঘদিন যাবত রেলিং ও পাটাতন ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হওয়ায় পথচারী পারাপারে ঘটছে নানা দূর্ঘটনা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুটি ভেঙ্গে যাওয়ায় সাধারণ পথচারী, স্কুল কলেজের শিক্ষার্থী, কৃষকের ফসল আনা নেওয়া ও গো পারাপারে নানা সংকটে পরছে এলাকাবাসী।

এই সেতু দিয়ে প্রতিদিন কমপক্ষে ৯ থেকে ১০ হাজার লোক যাতায়াত করে থাকে।

স্হানীয় সাবেক ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম জানান কয়েকদিন পূর্বেও একটি গরু ঐ সেতু থেকে পরে মারা গিয়েছে। রেলিং না থাকায় কিছুদিন আগেও কয়েকজন ছাত্র স্কুলে যাওয়ার পথে ব্রিজ থেকে সাইকেল নিয়ে পানিতে পরে যায়। বৃদ্ধ ও শিশুরা সেতুটি দিয়ে চলাফেরা করতে পারছে না। মাঝখানে ঢালাই ভেঙ্গে যাওয়ায় ঝুকি নিয়ে পারাপার করছে ভ্যান, অটোভ্যন , মোটর সাইকেল আরোহী এবং কৃষি পণ্য আনা নেওয়ায় চাষীরা পরছে বিপাকে।

এই সেতু দিয়ে প্রতিদিন ৫ থেকে ৭ গ্রামের মানুষ যাতায়াত করে। স্হানীয় বাসিন্দা হবিবর রহমান, শামসুল হক প্রামানিক, আব্দুল হাই, ও ক্বারী মফিজ উদ্দিন জানান ৩০ বছর আগে নির্মিত সেতুটির পিলারের সিমেন্ট খসে পরেছে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। বর্তমানে সেতুটি দীর্ঘদিন যাবত চলাচলের অযোগ্য হয়ে পরায় আমরা কৃষি পণ্য নিয়ে হাট বাজারে যেতে পারি না।

এ ব্যাপারে বর্তমান ইউপি সদস্য জিন্নাহ সেখ জানান, ব্রিজটি পূনঃনির্মাণের জন্য উপজেলা এলজিইডি অধিদপ্তর বরাবর প্রকল্প দাখিল করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী তামান্না রহমান জানান, শতাধিক সেতুর প্রস্তাবনা দেওয়া আছে, তার মধ্যে এই সেতুটি আছে কিনা তা আমার জানা নেই। পরিদর্শন করে সেতুটি নির্মানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।#


আপনার মতামত লিখুন :
More News Of This Category