• বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি আহবায়ক কমিটি থেকে অর্ধশতাধিক নেতা কর্মীর পদত্যাগ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে আহবায়ক কমিটি সিরাজগঞ্জে “বিশ্ব এইডস দিবস” উদযাপন উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর শুভ উদ্বোধন ছাত্র সংসদের জি এস থেকে সিরাজগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচনে সভাপতি শাহজাহান সম্পাদক ফারুক আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার ছোট পুত্রের জন্মদিন সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

তরুণীর প্রেমের টানে ছুটে এলো তুরস্কের যুবক সিরাজগঞ্জে

Reporter Name / ১৮৪ Time View
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

তরুণীর প্রেমের টানে ছুটে এলো তুরস্কের যুবক সিরাজগঞ্জে

মো. পারভেজ সরকার,

কথায় আছে প্রেম মানে না কোন বাধা।তাইতো সাড়ে ৪ হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে বাংলাদেশী তরুণীর প্রেমের টানে তুরস্কের যুবক ছুটে এলেন বদ্বীপে। বাংলাদেশের হেমন্তের শান্ত আবহাওয়া, কার্তিকের পলিমাটির উপর সবুজের থরোথরো কম্পন আর গ্রামের সহজসরল মানুষের জীবনযাপনে মুগ্ধ তুরস্কের এই যুবক। তাইতো হাজার হাজার মাইলের দূরত্ব ঘুচিয়ে ৩ বছরের প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে বিয়ে করে ফেললেন বাংলাদেশী তরুণী মল্লিকাকে।

মল্লিকা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি গ্রামের দলিল লেখক কামরুজ্জামান মানিকের কন্যা। ৩ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্ট্রাগ্রামে নিজের আইডিতে নিজের ছবি পোস্ট করেন মল্লিকা।সেই ছবি দেখে পছন্দ করে ফেলেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। এরপর থেকে শুরু হয় ভাবের আদান প্রদান। তারপর শুরু হয় প্রেম। দীর্ঘদিনের প্রেমের পরিণতি দিতে সাড়ে ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে গত রবিবার বাংলাদেশে আসেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। অবশেষে দুই পরিবারের সম্মতিতে মুস্তফা এবং মল্লিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোমবার রাতে। ভিসা প্রসেসিং শেষে তুরস্কে পাড়ি দিবেন বলেও জানান এই দম্পতি।

মুস্তফা ফাইকের সাথে কথা হলে তিনি জানান, বাংলাদেশে এসেছেন প্রেমের টানেই এবং পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন মল্লিকাকে। তাকে বিয়ে করতে পেরে তিনি আনন্দিত ও উৎফুল্ল। সেইসাথে বাংলাদেশের মানুষ ও প্রকৃতি অনেক সুন্দর বলে জানান এই যুবক।

এদিকে মল্লিকা তিন বছরের সম্পর্ক বিয়েতে পরিণতি পাওয়ায় খুশিতে আত্মহারা।ভিসা প্রসেসিং শেষ হলেই পাড়ি জমাবেন তুরস্কে।

মল্লিকার মা ও স্বজনেরা এমন বিয়ে মেনে নিয়ে তারাও আনন্দ প্রকাশ করেছেন।

অপরদিকে এলাকাবাসী এ খবর পেয়ে দলে দলে ভীড় জমাচ্ছে মল্লিকার বাড়িতে। এলাকার সকলেই বিদেশি জামাই পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠেছে।#


আপনার মতামত লিখুন :
More News Of This Category