• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে অঙ্গহানি ও প্যারালাইজড শ্রমিকদের মাঝে অনুদান প্রদান সিরাজগঞ্জ সদরের প্রতিটি ঘরে-ঘরে গিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করছেন সাইদুর রহমান বাচ্চু ভদ্রঘাট ইউনিয়নে জনসংযোগে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ১০ম গ্রেডভূক্ত উপ-সহকারী প্রকৌশলী/ সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কৌটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন এবং জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান খোকশাবাড়ীতে ধানের শীষের পক্ষে অমর কৃষ্ণ দাসের গণসংযোগ ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানে ‘হ্যাঁ’ জয়ী করতে হবে: আসিফ মাহমুদ সিরাজগঞ্জ শহরে ধানের শীর্ষের পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এর গণ-সংযোগ উল্লাপাড়ায় বিএনপির নির্বাচনী সভায়- ভোটাধিকার ফেরানোর অঙ্গীকার এম আকবর আলীর বিএনপি ছাড়া দেশ পরিচালনা করার জন্য অন্য কোন অভিজ্ঞ দল নেই- তারেক রহমান

তাড়াশে অর্থনৈতিক শুমারি উপলক্ষে অবহিত করণ সভা

Reporter Name / ১৬৪ Time View
Update : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

তাড়াশে অর্থনৈতিক শুমারি উপলক্ষে অবহিত করণ সভা
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনধিঃ সিরাজগঞ্জের তাড়াশে অর্থনৈতিক শুমারি’২০২৪ উপলক্ষে এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমার সভাপতিত্বে ওই অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় ওই অবহিত করণ সভার আয়োজন করেন।
এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন, উপজেলা প্রাথমিক কর্মকর্তা মোসাব্বির হোসেন খাঁন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, সমবায় বায় কর্মকর্তা আব্দুস সালাম জাকারিয়া, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ প্রমূখ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইুসং মং মারমা বলেন, অর্থনৈতিক শুমারীর মাধ্যমে দেশের আর্থ-সামাজিক অবস্থার চিত্র উঠে আসে। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য নীতি নির্ধারণ, ভবিষ্যত পরিকল্পনা প্রনয়ন ও এ বিষয়ে গবেষনার জন্য জরিপটি অতিব গুরুত্বপূর্ণ। আশা করি সকলের সার্বিক সহযোগীতায় এ জরিপের মাধ্যমে তাড়াশ উপজেলার অর্থনীতির সঠিক চিত্র উঠে আসবে। তিনি ১০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলমান এ শুমারিতে সকলকে তথ্য দিয়ে সহযোগীতা আহবান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category