• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

তাড়াশে দুঃস্থ অসহায় তিনশ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name / ১৭৮ Time View
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

তাড়াশে দুঃস্থ অসহায় তিনশ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মো. আইয়ুব আলী তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে গরিব অসহায় ও দুঃস্থ ৩১২টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) সকালে উপজেলার তালম ইউনিয়নের লাউতা গ্রামে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে লাচ্ছাসেমাই, চিনি বিতরণ করা হয়।
আয়োজক ছিলেন তালম ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ও তালম ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. ইসহাক আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেল বিএনপির সাবেক সহ-সভাপতি প্রভাষক আব্দুর রহিম।
অনুষ্ঠানে তালম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান হোসেন মাস্টার, তালম ইউনিয়ন কৃষকদলের সাবেক আহবায়ক মো. দশের আলী, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদ, আসাদুজ্জামান পল্টু, মো. খলিলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজক মো. ইসহাক আলী বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের মূল উদ্দেশ্য। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। এর মধ্য দিয়েই প্রকৃত ঈদের আনন্দ পাওয়া যায়।
প্রধান অতিথি প্রভাষক আব্দুর রহিম বলেন, ইসহাক প্রতি বছর এ ধরনের মানবিক কার্যক্রম করেন। শীতের মধ্যে কম্বল বিতরণ করেন, আবার ঈদের সময় লাচ্ছা সেমাই বিতরণ করে থাকেন। তাঁর মতো সমাজের প্রতিটি মানুষের উচিত গরীব-দুঃস্থদের পাশে দাঁড়ানো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category