• রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Headline
খোকশাবাড়ী শালুয়াভিটায় বিএনপির ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে প্রচারণা গনসংযোগ ও মিছিল অনুষ্ঠিত কালিয়াহরিপুর ইউনিয়নে বিএনপি’র ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত মাছুমপুর ক্রীড়া চক্রের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জামায়াত ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার গঠন করবো-সিরাজগঞ্জের জনসভায় জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মা বাবার কবর জিয়ারতের মধ্যেদিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান সিরাজগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের একই মঞ্চে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা সিরাজগঞ্জের ৬ টি আসনে ৩৯ প্রার্থী’র মধ্যে প্রতীক বরাদ্দ সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

তাড়াশে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই ৭ বসতঘর

Reporter Name / ১৪৮ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

তাড়াশে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই ৭ বসতঘর

মো. আইয়ুব আলী, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশের বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় ২ লাখ নগদ টাকা, স্বর্ণালংকার, ৫টি ছাগল, হাঁস মুরগী, আসবাবপত্রসহ ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ৭ টি কৃষক পরিবারের প্রায় ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার সগুনা ইউনিয়নের ৯নং ওর্য়াডের বিন্নাবাড়ি গ্রামে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে বসত ঘরসহ সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
গ্রামবাসি সূত্রে জানা গেছে, উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নবাড়ী গ্রামের মৃত আব্দুল সাত্তার প্রামানিকের ছেলে আলম প্রামানিকের বসত ঘরের বিদ্যুতের শর্ট সার্কিটের থেকে আগুন সুত্রপাত হয়। মুহূতের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশে আরও ৬ টি বসতঘর ও পুড়ে যায়। অগ্নিকান্ডে ওই ৭ টি বসত ঘরে থাকা প্রায় ২ লাখ নগদ টাকা, স্বর্ণালংকার, ৫টি ছাগল, হাঁস মুরগী, আসবাবপত্রসহ ঘরের মালামাল পুড়ে ছাই যায়।
সগুনা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য আশরাফ আলী বলেন, অগ্নিকান্ডে ৭টি বসত ঘরসহ ঘরের সকল জিনিসপত্র পুড়ে গেছে। এতে ওই পরিবার গুলোর প্রায় ৩০ থেতে ৮০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রাথমিক সহায়তা দেয়া হবে বলে জানান ঔ সদস্য।


আপনার মতামত লিখুন :
More News Of This Category