• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কারী হাফেজ রাহিমুল ইসলামকে সংবর্ধনা দিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক’কে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে- সিরাজগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের ইন্তেকাল সিরাজগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়-জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নিজস্ব উদ্যোগে-দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

সিরাজগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১১৪ Time View
Update : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
‘ঐক্যবদ্ধ কাজ করি,কুষ্ঠমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৫ খ্রীঃ উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় ও লেপ্রা বাংলাদেশের এর আয়োজনে,
রবিবার (২৬ জানুয়ারি) সকাল১১ টার দিকে সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ে সামনে হতে র‍্যালি বের হয়ে কালেক্টর ভবন চত্বর ঘুরে আবার সিভিল সার্জন অফিসের সামনে এসে র‍্যালি শেষ করা হয়। র‍্যালিতে সিভিল সার্জন অফিস ও লেপ্রা বাংলাদেশ এর কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষার্থী অংশ গ্রহণ করে ।পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীনের সভাপতিত্বে বিশ্ব কুষ্ঠ দিবসের আলোচনা সভায় বক্তব্যে রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ জুলিয়া আক্তার, এমওসিএস ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন খন্দকার, সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অর্গানাইজার মোঃ হাসান আলী মামুন, লেপ্রার এরিয়া সুপারভাইজার মোঃ জর্জিস হোসেন ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান প্রমুখ ।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন বলেন, কুষ্ঠ একটি পুরাতন রোগ হলেও কুষ্ঠ রোগ এখন নিরাময়যোগ্য এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করে চিকিৎসা করতে পারলে প্রতিবন্ধিতা প্রতিরোধ করা যেতে পারে। বর্তমানে সুপারিশকৃত চিকিৎসা পদ্ধতিতে যে তিনটি ওষুধ রয়েছে তা হচ্ছে ড্যাপসোন,রিফাম্পিসিন ও ক্লোফাজিমিন।
প্রোগ্রাম অর্গানাইজার মোঃ হাসান আলী মামুন জানান, ২০২৩ ও ২০২৪ এই দুই বছরের সিরাজগঞ্জ জেলায় মোট ১৭ জন কুষ্ঠ রোগী শনাক্ত করা হয়। চিকিৎসা সেবা নিয়ে ইতিমধ্যে ১১ জন রোগী কুষ্ঠ রোগ থেকে নিরাময় পেয়েছেন এবং অন্য ৫ জনের চিকিৎসা চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category