• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

Reporter Name / ১৮০ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না-
ইতিহাস ঐতিহ্য সংগ্রাম আর সাফল্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখা’র তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে,

সোমবার ( ১৯ মে) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তন হলরুমে- উক্ত প্রস্তুতি সভা সভাপতিত্ব করেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস তিনি তার বক্তব্য বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনৈতিক কাঠামোতে গুণগত পরিবর্তন সাধনের লক্ষ্যে তরুণদের সংগঠিত করছেন। তিনি বিশ্বাস করেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হলে বাংলাদেশ একটি আধুনিক ও আত্মনির্ভরশীল রাষ্ট্রে রূপান্তরিত হবে। কেউ আর এ দেশকে পরাধীনতার দিকে ঠেলে দিতে পারবে না। আওয়ামী সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে শুরু থেকেই হাজারো ত্যাগ তিতিক্ষাকে পাড়ি দিয়ে মাঠে ছিলো স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ফ্যাসিবাদ সরকারের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জেল- জুলুম, অত্যাচার নির্যাতন সহ্য করেছে গুম, খুনের শিকার হয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তাই আগামী বিভাগীয় সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান এবং দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক আহসান হাবিব উজ্জ্বল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক নুর আলম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক এম আরজ আলী শান্ত, সহ প্রচার সম্পাদক আক্তারুজ্জামান রনি, শহর বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল করিম জোয়ার্দার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।
এসময়ে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক মোঃ ছানোয়ার হোসেন ছানু, মোঃ হেলাল, আলী জোয়ার্দার আরাফাত হিরু, মোঃ আব্দুল মতিন, মোঃ তানভীর শাকিল, আকাশ খন্দকার, মোঃ নাজমুল হক, আব্দুল বারিক সালাউদ্দিন শেখ, হাবীব শেখ, মোঃ ছাইফুল ইসলাম, মোঃ রাকিবুল ইসলাম রাকিব, ময়নুল ইসলাম রাষ্ট্র, এছাড়াও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category