• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

নিজেও দূর্নীতি করবো না অন্যদেরও দূর্নীতি করতে দেব না – আমিরুল ইসলাম খাঁন আলীম

Reporter Name / ২৩২ Time View
Update : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

নিজেও দূর্নীতি করবো না অন্যদেরও দূর্নীতি করতে দেব না – আমিরুল ইসলাম খাঁন আলীম

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত জনগণের কল্যানের জন্য, আগামীর রাষ্ট্র হবে জনসাধারণের রাষ্ট্র, যেখানে কোন অনিয়ম দূর্নীতি থাকবে না, সবার সমঅধিকার থাকবে। শিক্ষার মান উন্নয়ন হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা জনসম্পৃক্তির লক্ষ্যে সিরাজগঞ্জ বেলকুচিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খাঁন আলীম এসব কথা বলেন।

শুক্রবার (০৬ ডিসেম্বর) বিকেলে আদাচাকি উচ্চ বিদ্যালয়ে বেলকুচি ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আবু শাহীন মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খাঁন আলীম বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ স্বৈরশাসক দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে নিয়েছিল। ছাত্র জনতা মিলে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছে। বিএনপি জনগণের ভোট নিয়ে নির্বাচিত হলে সারা বাংলাদেশে মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু করবে। যার মাধ্যমে মা বোনরা সংসারের হাত খরচ সহ অন্যান্য সুবিধা ভোগ করতে পারবে।

ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মোল্লার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনী আমিন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম গোলাম, পৌর বিএনপির আহবায়ক আলতাফ হোসেন প্রামাণিক, বিএনপির নেতা গোলাম আজম, মনোয়ার চৌধুরী বাবু, মনোয়ার হোসেন শামীম, কেরামত আলী তালুকদার, বেলকুচি উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা রাজিব আহসান, জাহিদ তালুকদার, ছাত্রদলের সদস্য সচিব রিজন সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category