• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি আহবায়ক কমিটি থেকে অর্ধশতাধিক নেতা কর্মীর পদত্যাগ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে আহবায়ক কমিটি সিরাজগঞ্জে “বিশ্ব এইডস দিবস” উদযাপন উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর শুভ উদ্বোধন ছাত্র সংসদের জি এস থেকে সিরাজগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচনে সভাপতি শাহজাহান সম্পাদক ফারুক আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার ছোট পুত্রের জন্মদিন সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজ হাতে লালন পালন করা ৩৫ মণের গরু বিক্রি হলেই হজ্বে যাবেন আব্দুল মতিন

Reporter Name / ১৪৮ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

নিজ হাতে লালন পালন করা ৩৫ মণের গরু বিক্রি হলেই হজ্বে যাবেন আব্দুল মতিন

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন ঈদুল আযহায় কোরবানির হাট কাঁপাতে প্রস্তুত করা হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে ৩৫ মণ ওজনের একটি গরু। বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া নতুন পাড়া এলাকার কসমেটিক্স ও ফুল ব্যবসায়ী আব্দুল মতিন প্রায় ৩ বছর ধরে পরিবারের সদস্যদের মতোই মায়া-মমতায় লালন-পালন করছেন ফ্রিজিয়ান জাতের গরুটি। গরুটি শান্ত স্বভাবের হওয়ায় এর মালিক সখ করে নাম রেখেছেন বান্টি।

জানা যায়, কসমেটিকস ও ফুল ব্যবসায়ী আব্দুল মতিনের পালিত ৬ ফুট উচ্চতা, প্রস্থ ১১ ফুট, ৩৫ মন ওজনের বান্টি নামের গরুটি উপজেলার সবচেয়ে বড় গরু। বিশাল দেহের হলেও তাকে সামলাতে কোনরকম কষ্ট পোহাতে হয় না। কারণ লালনপালনকারী ও মালিকের কথার বাহিরে যায় না এই গরু। বান্টিকে গমের ভূষি, ছোলার ভূষি, এ্যাংকারের ভুষি, খেসারিদর ভুষি, ভুট্টার ছাতু, গমের ছাতু পায়রার ছাতু, ধান ভাঙ্গানো গুড়া, চিরা, গুড়, কলা, শাকসবজি, দেশীয় ঘাসসহ নানান প্রাকৃতিক খাবার খাইয়ে এবারের কোরবানির হাটে বিক্রির জন্যে প্রস্তুত করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে গরুটির দাম ৯ লক্ষ ৫০ হাজার উপহার হিসেবে থাকছে ৩৫ কেজির একটি খাশি এমনটাই বলছেন গরুটির মালিক আব্দুল মতিন। কখনও কখনও বাহিরে বের করা হলে ভীড় জমে উৎসুক জনতার।

গরুটির মালিক কসমেটিক্স ও ফুল ব্যবসায়ী আব্দুল মতিন বলেন, তিন বছর যাবত ফ্রিজিয়ান জাতের এ গরুটি লালন পালন করছি। হজ্বে যাওয়ার কিছু গচ্ছিত টাকা দিয়ে কিনেছিলাম গরুটি। গরুটি বিক্রি হলেই সামনে হজ্বে যাবো। গরুটি খুবই শান্ত এবং আমরা যা বলি সেটাই শুনে তাই সখ করে তাঁর নাম রেখেছি বান্টি। বান্টিকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রস্তুত করা হয়েছে। প্রতিদিন তার খাদ্য লাগে ৯০০ থেকে ১ হাজার টাকার। বান্টির ওজন ৩৫ মণ ও উচ্চতা ৬ ফুট। আসন্ন কোরবানি ঈদে বান্টি কে বিক্রির জন্য হাটে নিবো দাম চাচ্ছি ৯ লক্ষ ৫০ হাজার টাকা।

গরুটির পরিচর্যাকারী আব্দুল খালেক সরকার জানান,

গরুটাকে আমি নিজের সন্তানের মতো করে বড় করেছি। তিন বছর ধরে প্রতিদিন নিয়ম করে খাওয়ানো, গোসল করানো, পরিচর্যা করেছি। কখনো কৃত্রিম কিছু খাওয়াইনি। কলা, শাকসবজি খৈল, ভূষি, চালের ক্ষুদ, ভুট্টা আর ঘাস খাইয়ে ওকে বড় করেছি।

স্থানীয় বাসিন্দা জেলহক মোল্লা বলেন, বান্টি নামের গরুটি খুব যত্ন করে লালন পালন করেছেন আব্দুল মতিন। পুরোপুরি প্রাকৃতিক পদ্ধতিতে লালন-পালন করেছে গরুটিকে। বেলকুচি উপজেলার ভিতর এটি সবচেয়ে বড় গরু। এবারের কোরবানির হাটে বান্টি সাড়া ফেলবে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: নাজমুল হক জানান, বান্টি নামের গরুটিকে আব্দুল মতিন প্রাকৃতিক খাবার খাইয়ে প্রস্তুত করেছেন। তিনি সব সময় এ গরুটির লালন পালন বিষয়ে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন৷ কোরবানির জন্যে উপযুক্ত আব্দুল মতিনের পালিত গরুটি। বেলকুচি উপজেলায় এটি সবচেয়ে বড় গরু যা কোরবানির হাটে সাড়া ফেলবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category