• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

Reporter Name / ১৯৬ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

[ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪] ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক সাক্ষরতা বাড়ানো এবং তাদের সমৃদ্ধির জন্য সুযোগ-সুবিধাগুলো অনুসন্ধানের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক এসএমইএসপিডি মো: নওশাদ মুস্তফা। অন্যান্য অতিথির মধ্যে ছিলেন কৃষিতথ্য বিশ্লেষক ও মিডিয়া ব্যক্তিত্ব মো: রেজাউল করিম সিদ্দিক, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এসএমইএসপিডি মোহাম্মদ নাজমুল হক, ইউসিবির ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান (এসএমই ও রিটেইল) এস.এম. মইনুল হোসেন এবং ইউসিবির এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সেলিম চৌধুরী।

অনুষ্ঠানটি প্যানেল আলোচনা, প্রশ্নোত্তর ও আর্থিক সাক্ষরতা-এই তিন পর্বে ভাগ করা হয়। বক্তারা এসএমই-কেন্দ্রিক ব্যাংকিং সেবাগুলিকে অগ্রাধিকার প্রদান এবং উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও অর্থনৈতিক বিকাশের উপর জোর দেন।

এ ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে ইউসিবি চা শিল্প বিকাশে ভূমিকা পালন এবং সংশ্লিষ্ট এলাকার সামগ্রিক উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category