• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পতিত স্বৈরাচার হাসিনা ও তার পেত্মারা নানা ষড়যন্ত্র করছে তা বন্ধ করতে হবে – মাওলানা মোঃ রফিকুল ইসলাম

Reporter Name / ১৭৫ Time View
Update : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

পতিত স্বৈরাচার হাসিনা ও তার পেত্মারা নানা ষড়যন্ত্র করছে তা বন্ধ করতে হবে – মাওলানা মোঃ রফিকুল ইসলাম

আজিজুর রহমান মুন্না-
পালিয়ে যাওয়া ভারতে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার পেত্মারা নানা ষড়যন্ত্র করছে তা বন্ধ করতে হবে তা না হলে স্বৈরাচার সরকার আবারও জনগনকে বিপদে ফেলবে বলে মন্তব্য করেন, বাংলাদেশ জামায়াত ইসলামী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ রফিকুল ইসলাম খান।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সলঙ্গা থানা মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সলঙ্গা থানার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সলঙ্গা থানার আয়োজনে, এ অনুষ্ঠানের সভাপতি মোঃ আনিছুর রহমান এর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে এই অনুষ্ঠান এর কার্যক্রম শুরু করা হয় ।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
এসময়ে বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ শাখার সেক্রেটারী মোঃ জাহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট ছাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন, উল্লাপাড়া উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশিদুল ইসলাম শহীদ, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা এবিএম আব্দুস সাত্তার, সলঙ্গা থানা ছাত্র শিবিরের সভাপতি মহসিন আলম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোঃ ছাইদুল ইসলাম এর সংক্ষিপ্ত আলোচনার পর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সলঙ্গা থানার সভাপতি মো. আনিছুর রহমান, সেক্রেটারী আল আমিন মন্ডল, সহ সভাপতি মাওলানা মোঃআব্দুস সামাদ সহ ৩৫ জনের নবগঠিত কমিটি সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category