• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে অঙ্গহানি ও প্যারালাইজড শ্রমিকদের মাঝে অনুদান প্রদান সিরাজগঞ্জ সদরের প্রতিটি ঘরে-ঘরে গিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করছেন সাইদুর রহমান বাচ্চু ভদ্রঘাট ইউনিয়নে জনসংযোগে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ১০ম গ্রেডভূক্ত উপ-সহকারী প্রকৌশলী/ সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কৌটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন এবং জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান খোকশাবাড়ীতে ধানের শীষের পক্ষে অমর কৃষ্ণ দাসের গণসংযোগ ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানে ‘হ্যাঁ’ জয়ী করতে হবে: আসিফ মাহমুদ সিরাজগঞ্জ শহরে ধানের শীর্ষের পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এর গণ-সংযোগ উল্লাপাড়ায় বিএনপির নির্বাচনী সভায়- ভোটাধিকার ফেরানোর অঙ্গীকার এম আকবর আলীর বিএনপি ছাড়া দেশ পরিচালনা করার জন্য অন্য কোন অভিজ্ঞ দল নেই- তারেক রহমান

পরিবেশে ও প্রকৃতির পাঠশালার উদ্যোগে বিশ্ব জীব বৈচিত্র্য দিবস পালিত

Reporter Name / ২১৮ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫

পরিবেশে ও প্রকৃতির পাঠশালার উদ্যোগে বিশ্ব জীব বৈচিত্র্য দিবস পালিত

মোঃ হোসেন আলী ( ছোট্ট)- জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “জীববৈচিত্র্য সংরক্ষণ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সিরাজগঞ্জে পরিবেশে ও প্রকৃতির পাঠশালার উদ্যোগে বিশ্ব জীব বৈচিত্র্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২২ মে, ২০২৫) সকাল ৮টায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের শেখপাড়া,
পরিবেশ ও প্রকৃতির পাঠশালার ছাত্র ছাত্রীদের আয়োজনে বিশ্ব জীব বৈচিত্র্য দিবসের বনার্ঢ্য শোভাযাত্রাটি ভদ্রঘাট শেখপাড়া প্রদক্ষিণ করে পরিবেশ ও প্রকৃতির পাঠশালা এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ ও প্রকৃতির পাঠশালার প্রতিষ্ঠাতা সভাপতি বৃক্ষ প্রেমিক মাহবুব পলাশ।

এ সময়ে উপস্থিত ছিলেন তামান্না তাসনিম, মেহেরুন নেসা মিম,রুপা তাসরিফ,আকাশ,তাসনিয়া তাবাসসুম,সুমি।

অনুষ্ঠানে সভাপতি পরিবেশ ও প্রকৃতির পাঠশালার প্রতিষ্ঠাতা সভাপতি বৃক্ষ প্রেমিক মাহবুব পলাশ বলেন, ২২ মে বিশ্ব জীব বৈচিত্র্য দিবস ১৯৯২ সালের ২২ মে থেকে এই দিবসটি আন্তর্জাতিক ভাবে পালিত হয়ে আসছে।
মানুষ, প্রাণী এবং প্রকৃতি নিয়েই আমাদের এই পৃথিবী। মানুষের পাশাপাশি এই পৃথিবীতে বসবাস করছে হাজারো প্রাণী, আছে নানা প্রজাতির উদ্ভিদ, আর এই সবকিছু মিলিয়েই জীব বৈচিত্র্য। কিন্তু প্রতিনিয়ত বনভূমি ধ্বংস করে, গাছ কেটে মানুষ জীব-বৈচিত্র্যকে হুমকির মুখে ফেলছে।
জীববৈচিত্র্য রক্ষায় মানুষকে আরও সচেতন করার জন্য প্রতিবছর দিবসটি পালন করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category