• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানে ‘হ্যাঁ’ জয়ী করতে হবে: আসিফ মাহমুদ

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানে ‘হ্যাঁ’ জয়ী করতে হবে: আসিফ মাহমুদ
স্টাফ রিপোর্টারঃ-

এনসিপির মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির আহ্বায়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘ফ্যাসিবাদী ব্যবস্থার চিরস্থায়ী অবসানে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে হবে।’ 

গণভোটের পক্ষে জোরালো অবস্থান নেওয়ার জন্য তিনি সবার প্রতি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিসিক বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এক নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যারা গণভোটে ‘না’-এর পক্ষে কথা বলবে, তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিউত্তর দিতে হবে। তিনি দাবি করেন, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারব্যবস্থার অবসান ঘটাতে এবং কোনো ব্যক্তি যেন দুই মেয়াদের বেশি সরকারপ্রধান হতে না পারেন সেই নীতি প্রতিষ্ঠা করতে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করার বিকল্প নেই।

তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে প্রতিফলিত জনগণের মতামতই হবে রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ দিকনির্দেশনা। এ সময় তিনি শাহজাদপুর আসনে এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজকে ‘শাপলা কলি’ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

আসিফ মাহমুদ প্রতিশ্রুতি দিয়ে বলেন, এস এম সাইফ মোস্তাফিজ নির্বাচিত হলে শাহজাদপুরের দীর্ঘদিনের অবহেলিত শিল্প খাতের উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

উক্ত জনসভায় এনসিপি ও ১১ দলীয় জোটের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category