• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সিরাজগঞ্জ সদর উপজেলা শাখা’র কমিটি গঠন

Reporter Name / ৩২৬ Time View
Update : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (১২০৪৮) এর সিরাজগঞ্জ সদর উপজেলা শাখা’র কমিটি গঠন করা হয়। তিন বৎসর মেয়াদি এ নবগঠিত কমিটির সভাপতি পদে
মোঃ শহিদুজ্জামান পলাশ, সাধারণ সম্পাদক পদে এবিএম মোকলেছুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে শাহজাহান সিরাজ কে নির্বাচিত করা হয়। তবে ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলে জানা যায়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর-২০২৪ খ্রিঃ) সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জ শহরের মাড়োয়ারি পট্রিতে অবস্থিত হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষে সংগঠনের অন্যান্য শিক্ষক সদস্যদের নিয়ে সকলের উপস্থিতিতে নবগঠিত করা হয়। উক্ত কমিটির নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক গণ বলেন,
সহকারী শিক্ষক সমাজ এর কমিটি সকল শিক্ষকের প্রতিনিধিত্ব করবে। এ কমিটির মাধ্যমে অন্যন্য শিক্ষকদের সহযোগিতা করা এবং পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উক্ত কমিটি গঠন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শিক্ষক নেতা আশিষ কুমার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শিক্ষক সোহেল রানা। এতে স্বাগত বক্তব্যে রাখেন, শিক্ষক কে.এম. ছানোয়ার হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষক আরিফ হোসেন। আরও বক্তব্যে রাখেন, শিক্ষক নকুল কুমার সাহা, শিক্ষক শেখর চন্দ্র ঘোষ, শিক্ষক সালাউদ্দিন শিকদার, মোস্তাফিজুর রহমান, শিক্ষক আসাদুর রহমান, সুমাইয়া ইসলাম, মাহমুদা খাতুন, আব্দুল ওয়াহেদ খুশি প্রমুখ। এসময়ে অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category