• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা ইউনিটের নিজস্ব কার্যালয়ের উদ্বোধন

Reporter Name / ২৬২ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা ইউনিটের নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন।

স্টাফ রিপোর্টারঃ- শনিবার বেলা ১১ টার সময় বাহিরগোলা রোডস্থ শেখ প্লাজার তৃতীয় তলায় বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের নিজস্ব কার্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পরিচালক ও সিরাজগঞ্জ জেলা ইউনিটের সভাপতি আলহাজ্ব মোঃ ওয়াহেদুল ইসলাম ও পরিচালনা করেন,বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আবুল হাশেম আবু।

বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, মিডিয়া সেলের আহ্বায়ক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড.রফিকুল ইসলাম সেলিম প্রমুখ।

এসময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক, মিডিয়া সেলের যুগ্ম আহ্বায়ক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, বিএফএ’র কেন্দ্রীয় কমিটির সাবেক পরিচালক রেজাউল করিম রঞ্জু, বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেন খান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ নাসের রানা, বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের সহ_সভাপতি সরদার আফসার আলী,আলহাজ্ব মোঃ আবু হানিফ, মোঃ আহসান হাবীব, মোঃ নজরুল ইসলাম খান,মাহবুব ছরোয়ার বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, কোষাধ্যক্ষ গাজী এস এম সুজাবত আলী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রোকনী, দপ্তর সম্পাদক শ্রী দেবল কর,প্রচার সম্পাদক শ্রী সত্য রঞ্জন পোদ্দার, কৃষি ও সমাজ কল্যান সম্পাদক সাজেদুল করিমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category