• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু

Reporter Name / ৩৩ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু

স্টাফ রিপোর্টারঃ- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।সরকার গঠনের পর আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন সিরাজগঞ্জ- সদর ওকামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

বুধবার ( ১৮ ফেব্রুয়ারী২০২৬) বিকেলে নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেন নবনিযুক্ত মন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
এসময় তিনি বলেন, রমজান ও গরমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এবং
প্রশাসনিক সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন ও জনকল্যাণমুখী উন্নয়নকে সরকারের অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন এবং জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি। এর আগেও তিনি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং ২০০১ সালে গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারেও তিনি একই বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য। তিনি ৭ মে ১৯৮৬ সালের তৃতীয় ও ৩ মার্চ ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে তিনি ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে আবার সংসদ সদস্য নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category